আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নতুন আসা রোহিঙ্গার সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজার

নতুন আসা রোহিঙ্গার সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজার

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজারে পৌঁছেছে। মঙ্গলবার জাতিসংঘের কয়েকটি সংস্থা ও আন্তর্জাতিক কয়েকটি দাতব্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

কক্সবাজারে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয় কমিটি জানিয়েছে, গত দুদিনে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ৪৫ হাজার বেড়েছে।

২৪ আগস্ট মিয়ানমারে কয়েকটি পুলিশ ও সেনা চৌকিতে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এরপরই রাখাইনে রোহিঙ্গা নিধন অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনী ও চরমপন্থি বৌদ্ধদের হত্যা ও নির্যাতনের হাত থেকে বাঁচতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। নতুন করে আসা এসব রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় আট লাখে দাঁড়িয়েছে।

কক্সবাজারে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয় কমিটি এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি ক্যাম্পে আশ্রয় নেওয়া ৩৫ হাজার রোহিঙ্গাকে এর আগে হালনাগাদ না করায় রোহিঙ্গাদের এই মোট সংখ্যা বেড়েছে।

মিয়ানমারের সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ বাড়তে শুরু করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে বলা হয়েছিল, রোহিঙ্গাদের সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা কমছে। তবে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন শতাধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত