আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জিয়াকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলায় ইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর

জিয়াকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলায় ইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেও শেষ সময়ে তা বয়কটের ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। এসময় দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করা হয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে ইসির নির্ধারিত সংলাপ ছিল। নির্দিষ্ট সময়ে কাদের সিদ্দিকীর নেতৃত্বে এ সংলাপে অংশ নেন দলটির নেতারা।

সূত্রে জানা গেছে, নির্ধারিত দুই ঘণ্টারও বেশি সময় বৈঠকের পর শেষ সময়ে এসে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ‘জিয়াউর রহমানকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা’ বলার প্রসঙ্গটি তোলেন। এ সময় সিইসিকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, ওই কথা বলে আপনি নিরপেক্ষতা হারিয়েছেন। হয় আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন, না হলে পদত্যাগ করবেন। এ সময় কাদের সিদ্দিকী সংলাপ বয়কট করেন।

পরে কাদের সিদ্দিকী বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তার দলের সংলাপ বয়কটের কথা ও প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির কথা জানান।

এর আগে রবিবার বিএনপির সঙ্গে বৈঠকের স্বাগত ভাষণে সিইসি নুরুল হুদা তার উদ্বোধনী বক্তব্যে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা পায় বলে উল্লেখ করেন।

রবিবার বিএনপির সঙ্গে বৈঠকে দলটির  প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করে সিইসি বলেন, ‘বহুমত, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করে। জিয়াউর রহমান ছয় বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তার মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়।

সিইসি ওই সময় বিএনপি সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরেন। ইসি সূত্রে জানা গেছে, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুতে সিইসি ওই দলের প্রতিষ্ঠার ইতিহাসের পাশাপাশি তাদের অর্জনসমূহ কমবেশি তুলে ধরেছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত