আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গবেষণায় ইউনেস্কোর পুরস্কার পেলেন বাংলাদেশী ডাক্তার

গবেষণায় ইউনেস্কোর পুরস্কার পেলেন বাংলাদেশী ডাক্তার

 অণুজীব বিজ্ঞানে গবেষণার জন্য জাতিসংঘের শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর কার্লোস জে ফিনলে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ডা. সমীর সাহা। পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা হাসনাইনের সঙ্গে যৌথভাবে তিনি এ পুরস্কার পেয়েছেন। ১৭ অক্টোবর ইউনেস্কো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডা. সমীর সাহা ঢাকা শিশু হাসপাতালের অণুজীব বিজ্ঞানের বিভাগীয় প্রধান। তিনি বাংলাদেশ ইনিস্টিটিউট অব চাইল্ড হেলথের শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের পরিচালকও।

ইউনেস্কোর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেনিনজাইটিসের জন্য দায়ী দুটি ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে টিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডা. সমীর সাহা। বাংলাদেশের শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে এর প্রভাব সরাসরি ইতিবাচক।

১৯৭৭ সালে কিউবা সরকারের উদ্যোগে অণুজীব বিজ্ঞান ও এর ব্যবহারিক প্রয়োগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনেস্কো কার্লোস জে ফিনলে পুরস্কার চালু করে। পুরস্কার হিসেবে প্রাপ্ত ১০ হাজার মার্কিন ডলার ভাগাভাগি করে নেবেন ডা. সমীর সাহা ও অধ্যাপক শাহিদা হাসনাইন। আগামী ৬ নভেম্বর ইউনেস্কোর বার্ষিক সম্মেলনের সময় তাদের হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত