আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভারতের কাছে সবার আগে বাংলাদেশ : সুষমা স্বরাজ

ভারত তার সব প্রতিবেশী দেশের মধ্যে বাংলাদেশকেই অগ্রাধিকার দেয় উল্লেখ করে সফররত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘প্রতিবেশী আগে, কিন্তু সবার আগে বাংলাদেশ।

সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সুষমা স্বরাজ।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আমার কাছে প্রস্তাব আসে কোন দেশে সবার আগে সফরে যেতে চাই। আমি বলি, সবার আগে প্রতিবেশী দেশ বাংলাদেশ সফরে যাব।

ভারত ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে ‘অসাধারণ’ উল্লেখ করে সুষমা বলেন, দুই দেশের মধ্যে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, তার সমাধানে দুই পক্ষই ‘বন্ধুত্বের মেজাজে সঠিক পথে’ কাজ করছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমরা দুই দেশ মিলে ইমানদারির সঙ্গে সব বিষয় মিটিয়ে ফেলব।’

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে উদ্দেশ্য করে সুষমা স্বরাজ বলেন, তিনি আমাকে দিদি বলেন, আমি তাকে দাদা বলি। সম্পর্কটা এখন পারিবারিক হয়েছে। আর সম্পর্ক যখন পারিবারিক ও সাংস্কৃতিক হয় তখন ভিন্নমাত্রা পায় সেটা।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় অংশ নিতে দুই দিনের সফরে রোববার ঢাকা আসেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

সোমবার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধনের পাশাপাশি ভারত সরকারের অর্থায়নের ১৫টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক, ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত