আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

খোলা হয়েছে খালেদা জিয়ার কার্যালয়ের তালা

খোলা হয়েছে খালেদা জিয়ার কার্যালয়ের তালা

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তালাটি খোলা হয়। খালেদা জিয়া এখনো ওই কার্যালয়ের ভেতরে রয়েছেন।

সকাল থেকে গুলশানের এই কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের মহিলা সদস্যরা অবস্থান নেন। ফটকের দুই পাশে দাঁড়ানো ছিলেন পুরুষ পুলিশ সদস্যরা। এ কারণে বাইরে থেকে গেটের তালার অবস্থা দেখার সুযোগ ছিল না। এর মধ্যেই ওই ফটকের তালা খুলে নেয় পুলিশ। এ সময় কার্যালয়ের একপাশে আগের মতো একটি জলকামান ও দুটি প্রিজন ভ্যান রাখা ছিল।তালা খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সরকারিভাবে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য দেওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, তালা খুলে দেওয়া হয়েছে। তবে পুলিশের পাহারা আগের মতোই আছে।এর আগে সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, কার্যালয়ের প্রধান গেট তালাবদ্ধ। পকেট গেট খোলা। এই দরজা দিয়ে স্বজনেরা তাঁকে খাবার সরবরাহ করছেন।গুলশান থানার ওসি (তদন্ত) ফিরোজ আহমেদের দাবি, ওই এলাকায় প্রায় ২০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া বাসা ও এর আশপাশে সাদা পোশাকে পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত