আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তামাকে বছরে বাংলাদেশে ১ লাখ লোকের মৃত্যু

তামাকে বছরে বাংলাদেশে ১ লাখ লোকের মৃত্যু

তামাক ব্যবহারের কারণে ফুসফুস ক্যানসার ও স্ট্রোকসহ অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ লোক মারা যায়। তামাকের কারণে বছরে ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ধূমপানের পরোক্ষ ক্ষতি তুলে ধরে নির্মিত ৩০ সেকেন্ডের একটি টিভি স্পটের প্রচারাভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি আরো বলেন, ‘তামাকের কারণে বাংলাদেশে শতকরা ১৪ দশমিক ৬ ভাগ প্রাপ্তবয়স্ক পুরুষ এবং শতকরা ৫ দশমিক ৭ ভাগ নারীর মৃত্যু ঘটে। আর এই  মৃত্যুর সংখ্যা নিম্ন আয়ের দেশগুলোর চেয়েও বেশি। এই  অবস্থায় তামাকের ব্যবহার কমাতে সমন্বিত তামাক নিয়ন্ত্রণমালা বাস্তবায়নের বিকল্প নেই।  নাহলে তামাকের কারণে মৃত্যুর হার কমানো সম্ভব হবে না, বরং আরো বাড়বে।’ গণসচেতনতার মাধ্যমে তামাকের ব্যবহার কমানো সম্ভব বলেও মনে করেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘তামাক থেকে সরকার রাজস্ব খাতে যে আয় করছে তার চেয়ে বেশি খরচ করছে তামাকের কারণে স্বাস্থ্যসেবায়। জিডিপির ৩ শতাংশ তামাকের কারণে অপচয় হয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। তার সেসব স্বপ্ন পুরণে আমরা কাজ করে যাচ্ছি। তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’

মন্ত্রী বলেন, ‘তামাক নিয়ন্ত্রণে গণসচেতনতার ওপর সরকার জোর দিয়েছে। এজন্য বৃহস্পতিবার থেকে গণমাধ্যমে তামাকের ক্ষতিকর প্রভাব বিষয়ে আমরা প্রচারাভিযান শুরু করলাম।’

তিনি বলেন, ‘আজ থেকে পাঁচ সপ্তাহ টেলিভিশনে ধূমপানবিরোধী বিষ বাতাস নামে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন মোট ৫ হাজরবার প্রচার করা হবে।’

বাংলাদেশ সরকার ও ভাইটাল স্ট্র্যাটেজিস এর যৌথ অর্থায়নে এই টিভি স্পট নির্মিত হয়।

এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সিরাজুল হক খান। উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহমদ, অতিরিক্ত সচিব রোখসানা কাদের, ভাইটাল স্ট্র্যাটেজিসের শফিকুর রহমান।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত