আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা-ভাঙচুর, ৫ সাংবাদিকসহ আহত অর্ধশত

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা-ভাঙচুর, ৫ সাংবাদিকসহ আহত অর্ধশত

ফেনীর মহিপাল নাইন স্টার হোটেলের পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে ক্ষমতসীন দলের নেতাকর্মীরা। এতে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শফিক আহমেদসহ পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ডিবিসি, চ্যানেল আই, একাত্তর ও বৈশাখী টিভিসহ বিএনপি নেতাকর্মীদের অর্ধ শতাধিক গাড়ি ও সাংবাদিকদের ক্যামেরা।
শনিবার বিকেলে এই হামলা হয়।
হামলায় একাত্তর টিভি, সময় টিভি, বৈখাশী টিভি, বাংলাভিশনের রিপোর্টার ও চ্যানেল আইর ক্যামেরাম্যানসহ পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। হামলাকারীরা লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে এ হামলা চালায়।
হামলার শিকার সাংবাদিকরা শীর্ষনিউজকে জানিয়েছেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
রোহিঙ্গাদের ত্রাণ দিতে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর পৌঁছলে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের অতর্কিত এ হামলার শিকার হন সাংবাদিকসহ বিএনপি নেতাকর্মীরা। হামলাকারীরা অর্ধশতাধিক গড়ি ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একাত্তর টিভি, বৈশাখী, ডিবিসি, চ্যানেল আই, প্রথম আলো, ডেইলি স্টারের গাড়ি, খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের গাড়ি হামলার শিকার হয়। বহরের পেছনে থাকা প্রায় সব গাড়ি বেছে বেছে ভাঙচুর করা হয়।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী শহরের পাঁচ কিলোমিটার আগে মোহাম্মদ আলী বাজার এলাকায়ও হামলার ঘটনা ঘটে। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জে, ভবেরচর ও দাউদকান্দিতে হামলা হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। খালেদা জিয়ার গাড়ি চলে যাওয়ার মিনিট কয়েক পরেই এ হামলা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত