আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে ৮ লাখ ১৭ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে : আইওএম

বাংলাদেশে ৮ লাখ ১৭ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে : আইওএম

কক্সবাজারে বর্তমানে মোট আট লাখ ১৭ হাজার রোহিঙ্গা বসবাস করছে। আইওএম-এর এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বছরের ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ ৪০ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই সংখ্যা ইতোপূর্বে সহিংসতার কারণে প্রাণ বাঁচাতে কক্সবাজারে আসা দুই লাখের বেশি লোকের অতিরিক্ত। নতুন করে আসা রোহিঙ্গাদের অধিকাংশই গাদাগাদি করে অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে অবস্থান করছে। স্থানীয় মানুষের সাথে বসবাস করছে মাত্র ৪৬ হাজার।’

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কুতুপালংয়ে ক্রমবর্ধমানভাবে গড়ে ওঠা শিবিরে সর্বোতভাবে আবাসনের প্রয়োজন মেটানোর সমীক্ষা এবং অন্যান্য সমস্যা নিয়ে পুরুষ ও নারী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে। এই বৈঠকের পর এখন থেকে এখানে নিয়মিতভাবে কমিউনিটি মিটিং হবে।

আইওএম এবং বেসরকারি সংস্থা আরইএসিএই সেখানকার লোকদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছে। এটি মানবিক সহায়তাকারীদের সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

আশ্রয় শিবিরগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটাতে আইওএম ও অংশীদাররা দুই মাসের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে।

আইওএম ৮০ হাজার গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছে। এগুলো দিয়ে প্রায় তিন লাখ ৯৫ হাজার পরিবার তাদের আশ্রয় নির্মাণ করেছে। এতে করে শরণার্থীরা প্রবল বৃষ্টিপাত ও কড়া রোদ থেকে নিজেদের রক্ষার পাশাপাশি ঘুমানোর জায়গা পেয়েছে।

আইওএম তার অংশীদার এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দুর্গম পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও কাজ করচ্ছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত