আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কক্সবাজার পৌঁছেছেন খালেদা জিয়া, পথে পথে বিপুল গণঅভ্যর্থনা

কক্সবাজার পৌঁছেছেন  খালেদা জিয়া, পথে পথে বিপুল গণঅভ্যর্থনা

কক্সবাজারের সার্কিট হাউজে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৮টার দিকে তিনি সেখানে পৌঁছেন বলে নিশ্চিত করেছেন তার মিডিয়া উইয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

রাতে কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান করে সোমবার কক্সবাজার থেকে টেকনাফ এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ৩১ অক্টোবর ঢাকা ফেরার কথা রয়েছে তার।

এর আগে দুপুর ১২টায় তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ সহায়তার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে যাত্রা করেন। বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সড়কে জড়ো হন। এতে তাকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুপাশে জনতার ঢল নামে।

তাকে অভ্যর্থনা জানাতে চট্টগ্রাম ও কক্সবাজারের পথে পথে অবস্থান নেন দলটির স্থানীয় নেতাকর্মী, অনুসারী ও ভক্ত-সমর্থকরা। নগরীর সার্কিট হাউস থেকে জুবিলি রোড হয়ে পটিয়া পর্যন্ত কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় হাজারো মানুষের ঢল নামে।

তবে এই ভিড় ছাপিয়ে নগরীর কিছু কিছু এলাকায় পথচারীদের দুর্ভোগও সৃষ্টি হয়। অগণিত মানুষের ভিড়ে যান চলাচল সীমিত হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন অনেকে।

ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডের পাশাপাশি অনেক নেতাই সাজসজ্জা দিয়ে হাতি নিয়ে এসেছেন দলীয় চেয়ারপারসনকে সালাম জানাতে। অনেকেই আবার এনেছেন গোটা ব্যান্ড পার্টি।

সড়কে দাঁড়িয়ে এসব নেতাদের অনুসারিরা বাদ্যের তালে দল ও নেতাদের নামে স্লোগান দিয়ে দলীয় চেয়ারপাসনের নজর কাড়ার চেষ্টা করছেন।

চট্টগ্রামের সার্কিট হাউট থেকে কর্ণফুলী নদীর দু’পাড়ে ও এরপর পটিয়া থানার স্থানে স্থানে রাস্তার দু’পাশে বিএনপি নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পটিয়ার শিকলবাহা এলাকায় খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ভিন্ন ধরনের প্রস্তুতি দেখা গেছে। শতাধিক নারী ও তরুণীকে হলুদ শাড়ি পড়ে ফুলের ডালা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় সেখানে। যাত্রাপথের কোনো কোনো স্থানে সেতুর ওপর ফুলের মালা দিয়ে বিএনপি নেত্রীর ছবি টাঙিয়ে রাখতেও দেখা গেছে।

খালেদা জিয়ার আগমনে একদিকে যেমন হাজার হাজার নেতাকর্মীর কণ্ঠে উচ্ছ্বসিত শ্লোগান উঠেছে, অন্যদিকে কিছু মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেও দেখা গেছে। খালেদা জিয়ার গাড়িবহর কর্ণফুলী নদীর ওপরের শাহ আমানত শাহ ব্রিজ অতিক্রম করার সময় এ দৃশ্য দেখা যায়।

এদিকে, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়ির একটি চাকা ফেটে যায়। দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

বিকট শব্দে চাকাটি ফেটে পড়ার পর সফরের অন্য গাড়িগুলোও আটকে যায়। চাকা ঠিক করার পর বেলা তিনটার দিকে আবার রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।

উল্লেখ্য, শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা উপলক্ষ্যে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

পথে ফেনীতে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়।

ফেনী পার হয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে গিয়ে ফের খালেদা জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়। এখানেও গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন।

এর মধ্যেই রাত ১০টার দিকে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছান। সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। এরপর রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত