আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশ-কানাডা বিমান চালু হচ্ছে

বাংলাদেশ-কানাডা বিমান চালু হচ্ছে

বিমান যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের দিগন্ত প্রসারিত হতে যাচ্ছে। এয়ার কানাডা ঢাকার সঙ্গে দিল্লি পর্যন্ত ফ্লাইট চালু করতে যাচ্ছে। এ ফ্লাইটের যাত্রীরা দিল্লী থেকে সরাসরি কানাডার টরেন্টো অবতরণ করবে।

রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার বিনিয়ট প্রি ফনটেইনের সঙ্গে বৈঠককালে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে জানানো হয়, টরেন্টো থেকে প্রতিদিন অনেকগুলো ফ্লাইট নিউইয়র্কের উদ্দেশ্যে ছেড়ে যায়, ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশের যাত্রীরা রুটে নিউইয়র্ক পর্যন্ত যেতে পারবেন। এজন্য কানাডার সঙ্গে প্রয়োজনীয় এয়ার সার্ভিস এগ্রিমেন্ট ইতিপূর্বে সম্পাদিত হয়েছে।

এ সময় পর্যটনমন্ত্রী রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের আরো জোরালো ভূমিকা নেওয়ার জন্য উত্থাপন করলে হাইকমিশনার জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে তা বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রশংসিত হয়েছে। কানাডা দৃঢ়ভাবে বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে হবে। এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে কানাডা একজন বিশেষ দূত নিয়োগ করেছে এবং কানাডিয়ান প্রধানমন্ত্রী এ ব্যাপারে কঠোর বিবৃতি দিয়ে মিয়ানমারকে সতর্ক করেছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত