আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নেতৃত্বে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নেতৃত্বে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে ফেনীর বিভিন্ন স্থানে তার গাড়িবহরে হামলাকারীদের পরিচয় মিলেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ক্লিপসহ সংবাদপত্রে প্রকাশিত ছবি দেখে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয়রা।

শনিবার ফেনীর মোহাম্মদ আলী, স্টার লাইন পেট্রোলপাম্প, ফতেহপুর, মহিপাল, লালপুল, মুহুরীগঞ্জসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। এ সব হামলায় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ফেনীর শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনী রিয়েল, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব রবিন, ফেনী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য সবুজ, শর্শদী মিললিয়া মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ, ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা বেলাল, শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞার গানম্যান যুবলীগ কর্মী সুমন, ইউনিয়ন যুবলীগের সদস্য মানিক, কমিশনার কহিনুর, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী নেতা জিতু, আনন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান হারুন উর রশিদ, শর্শদি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক, বালিগাঁও ইউনিয়ন যুবলীগ সম্পাদক মোঃ বাবলু, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মহিন।

ঘটনার সময় তোলা ছবি, স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং রিয়েলের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে বলেন, হামলার মূল দায়িত্বে ছিলেন শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন সাকা, মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা হারুন উর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেন্টু, ডালিম, রবিনসহ আরো প্রায় ৫০/৬০ জন জেলা নেতা।

আহত সাংবাদিকরাও ছবি দেখে হামলাকারী হিসেবে রিয়েল ও সুমনকে চিহ্নিত করেছেন।

রোহিঙ্গাদের দেখতে শনিবার ঢাকা থেকে সড়কপথে কক্সবাজার যাওয়ার সময় ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে এ হামলা হয়। রোববার সকালে ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় সাংবাদিক বহরে হামলায় জড়িতদের শনাক্ত করতে শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানান।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শনিবার সকাল থেকেই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। দুপুরে খাবার পর এদের মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হামলার দায়িত্ব দেয়া হয়।

হামলায় একাত্তর টিভি, বৈশাখী টিভি, চ্যানেল আই ও ডিবিসি টিভির গাড়িসহ সাংবাদিক ও বিএনপি নেতাদের বহনকারী অর্ধশত গাড়ি ভাঙচুর করে। ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা এ সময় সাংবাদিকদের মারধরও করে। এতে পাঁচ সাংবাদিকসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি নাঈমুল্লাহ চৌধুরী বরাত জানান, যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডারেরা ফেনীর ফতেহপুর ও দেবীপুরসহ বিভিন্ন স্থানে গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এদেরকে আমরাসহ ফেনীবাসী সবাই চিনে। তারা সবাই চিহ্নিত মুখ। তারা সবাই ছাত্রলীগ-যুবলীগ ক্যাডার বলে সবারই জানা।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বলেন, এ নিয়ে কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত