আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘উড়োজাহাজ দিয়ে নাশকতার পরিকল্পনার সন্দেহে’ বাংলাদেশ বিমানের পাইলট গ্রেপ্তার

‘উড়োজাহাজ দিয়ে নাশকতার পরিকল্পনার সন্দেহে’ বাংলাদেশ বিমানের পাইলট গ্রেপ্তার

‘উড়োজাহাজ দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার এক জঙ্গী পরিকল্পনা’ করার অভিযোগে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন বৈমানিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে বিশেষ পুলিশ র‌্যাব।

মঙ্গলবার এক সংবাদ ব্রিফিং-এ র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, একটি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সেই বিমান দিয়ে ‘সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের’ বাসভবনে আঘাত করবে বলে তার পরিকল্পনা ছিল। খবর বিবিসির।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত বৈমানিকের নাম সাব্বির ইমাম এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ফার্স্ট অফিসার।

বলা হচ্ছে, গত ৪ঠা সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে জঙ্গী আস্তানা সন্দেহে চালানো র‌্যাবের অভিযানে নিহত জেএমবি সদস্য আবদুল্লাহ-র সঙ্গে সাব্বির ইমাম সম্পর্কিত ছিলেন।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, আবদুল্লাহ ও সাব্বিরের আরেকটি পরিকল্পনা ছিল যাত্রীসহ একটি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তারা মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তা অবতরণ করাবে। এ ছাড়াও অন্য জঙ্গী সদস্যদের বিমান চালনার প্রশিক্ষণ দেবার পরিকল্পনাও তাদের ছিল বলে জানান মুফতি মাহমুদ।

তিনি বলেন, ২০১৪ সালে থেকে ইমাম বিমানে কর্মরত আছেন এবং বিদেশে উচ্চতর প্রশিক্ষণও নিয়েছেন। পূর্ব পরিচয়ের সূত্রে আবদুল্লাহর সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং এক পর্যায়ে তিনি জঙ্গীবাদের দিকে আকৃষ্ট হন, এবং এই কর্মকান্ডে জড়িয়ে পড়েন, বলেন তিনি।

বিশ্বের নিকৃষ্টতম বিমান সংস্থার শীর্ষে ‘বাংলাদেশ বিমান’ :
বিশ্বের নিকৃষ্টতম বিমান সংস্থাগুলোর মধ্যে শীর্ষস্থান পেল ‘বাংলাদেশ বিমান’। এই সংস্থার পরিষেবা এতটাই খারাপ মানের যে, বিশ্বের নিকৃষ্টতম ২১টি বিমান পরিষেবার মধ্যে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নাম।

সম্প্রতি ব্রিটেনের দ্য টেলিগ্রাফ সংবাদসংস্থা বিশ্বের খারাপ বিমান পরিষেবাগুলোর একটি তালিকা তৈরি করে। নাম দেওয়া হয়েছে, ‘দ্য টোয়েন্টি ওয়ান ওর্স্ট এয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড’।

সেই তালিকায় বিমান বাংলাদেশ ছাড়াও রয়েছে, ‘বাহামাসেইর’, সোফিয়ার ‘বুলগেরিয়া এয়ার’, চিনের ‘চায়না ইউনাইটেড এয়ারলাইন্’, কিউবার ‘কিউবানা এয়ারলাইন্স’, ‘ইরান এয়ার’, ইন্দোনেশিয়ার ‘লায়ন এয়ার’, ইরানের ‘মাহান এয়ার’, ‘নেপাল এয়ারলাইন্স’, তুরস্কের ‘অনুর এয়ার’ ও ‘পেগাসাস এয়ারলাইন্স’, প্রাগের ‘স্মার্ট উইংস’, আমেরিকার ফ্লোরিডা ভিত্তিক ‘স্পিরিট এয়ারলাইন্স’, সুদান ‘এয়ারওয়েজ’, ‘সিরিয়ান এয়ার’, তাজিকিস্তানের ‘তাজিক এয়ার’, ‘তুর্কমেনিস্তান এয়ারলাইন্স’, ‘ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’, ইয়েমেনের ‘ইমেনিয়া’ এবং উত্তর কোরিয়ার ‘কোরীয় এয়ার’, প্রভৃতি সংস্থা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত