আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পাটের বিকল্প আঁশ আবিষ্কার করলেন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষক

পাটের বিকল্প আঁশ আবিষ্কার করলেন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষক

বাংলার সোনালী আঁশ পাটের বিকল্প আবিষ্কার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। উদ্ভাবিত এই আঁশ পাটের মতোই উজ্জ্বল। উদ্ভাবিত এই আঁশ খুবই আরামদায়ক এবং শক্ত। এই আঁশ দিয়ে তৈরি পোশাক অনেক উজ্জ্বল হবে। এ আঁশ বাণিজ্যিক ভাবে উৎপাদন করলে বাংলাদেশের পোশাক সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন রাবির এই বিজ্ঞানী।
 
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন বিজ্ঞানী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম জানান, প্রায় তিন বছর গবেষণা করে একটি গাছ থেকে তিনি এই আঁশ আবিষ্কার করেন। এটি পাটের বিকল্প হিসেবে সরাসরি ব্যবহার করা যাবে। পাট দিয়ে যে কাজ হয় তার সব কাজই এই আঁশ দিয়ে হবে। এই উদ্ভিদ বাংলাদেশের বেশিরভাগ ঝোপ-জঙ্গলেই পাওয়া যায়। তবে তিনি এই উদ্ভিদটির নাম উল্লেখ করেন নি।
 
ড. আনোয়ারুল ইসলাম বর্তমানে তার গবেষণার প্রাথমিক পর্যায়ে আছেন। তিনি ইতিমধ্যে আঁশ হাতে পেয়েছেন। তবে এটিকে ব্যবহারযোগ্য করার জন্য একাডেমিক গবেষণার প্রয়োজন আছে এবং এই গবেষণা সম্পন্ন করার জন্য যথেষ্ট তহবিলের প্রয়োজন রয়েছে। এটি প্রক্রিয়াজাত করণের খরচ পাটের থেকে একটু বেশি হবে। তবে এটি বাণিজ্যিক ভাবে উৎপাদন হলে ব্যাপকভাবে টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্টস শিল্পে ব্যবহার করা যাবে।
 
এই বিজ্ঞানী বলেন, তার এই গবেষণা দ্বিতীয় স্তরে সম্পন্ন করার জন্য তার ভালো স্পনসরশিপের প্রয়োজন। যদি এই আঁশের উপর আমি একাডেমিক গবেষণা সম্পন্ন করতে পারি তবে এটি বাংলাদেশের পোশাক শিল্পে ভিন্ন মাত্রা যোগ করবে এবং স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। আমি এই আঁশের একটি নাম দিয়েছি ‘আর.কে.ফাইবার’।
 
এই গবেষণার পাশাপাশি অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বাংলাদেশের ফার্মাসি কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল জার্নালের চিফ অব ইকোনমিক ডিরেক্টর। একই সাথে তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিরোধী গবেষণার সাথে যুক্ত রয়েছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত