আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মিয়ানমারের সঙ্গে চুক্তি ‘ধোঁকাবাজির রাজনীতি’ : ফখরুল

মিয়ানমারের সঙ্গে চুক্তি ‘ধোঁকাবাজির রাজনীতি’ : ফখরুল

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

তিনি এ চুক্তির কঠোর সমালোচনা করে বিষয়টিকে ‘ধোঁকাবাজির রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

রোববার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে এর আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মির্জা ফখরুল বলেন, ‘এই চুক্তির ব্যাপারে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কী এমন সমঝোতা হলো যে, আপনি আপনার বাংলাদেশের স্বার্থটিকে বুঝে না নিয়ে মিয়ানমারের স্বার্থের কাছে নিজেকে বিক্রি করে দিলেন?’

তিনি বলেন, ‘জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, এই চুক্তি অত্যন্ত উদ্বেগজনক। এরা (রোহিঙ্গা) কোথায় যাবে? কোথায় গিয়ে বাস করবে? তাদের ঘর নাই, দুয়ার নাই। সব পুড়িয়ে ফেলা হয়েছে। কোথায় গিয়ে বাস করবে? খাওয়ার কিছু নাই। তাহলে কার কাছে দিচ্ছেন? বাঘের মুখে আবার ফিরিয়ে দিচ্ছেন? এই যে ধোকাবাজির রাজনীতি, এটা চলছেই।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘অতীতে জিয়াউর রহমানের সময়ে এভাবে রোহিঙ্গা এসেছিলো। খুব অল্প সময়ের মধ্যেই তাদের ফেরত পাঠয়েছিলেন। খালেদা জিয়ার সময়ে এই পরিস্থিতি তৈরি হলে জাতিসংঘের সহায়তা নিয়ে তাদের দ্রুত ফেরত পাঠিয়েছিলেন।’

তিনি বলেন, ‘সংকটটা হচ্ছে জাতির অস্তিত্বের। আজকে সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের অর্জন গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। একটা নতজানু সরকার আছে যারা পৃথিবীর কোনো দেশের সঙ্গে কিছু করে উঠতে পারছে না।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত