আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

উড়ন্ত বিমানে সন্তানের জন্ম দিলেন ইয়াসমীন

উড়ন্ত বিমানে সন্তানের জন্ম দিলেন ইয়াসমীন

উড্ডয়নরত বিমানে সন্তান প্রসব করেছেন এক বাংলাদেশি নারী।আজ শুক্রবার লেবানন থেকে ঢাকায় আসার পথে ইয়াসমীন আক্তার নামে ওই নারী এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে থাকাকালীন সময়ে সন্তানের জন্ম দেন। ইয়াসমীনের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার শ্রীপুরে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এরাবিয়ান এয়ারলাইন্সের জি৯ ফ্লাইটে  করে লেবানন থেকে ঢাকায় আসছিলেন অন্তঃসত্তা ইয়াসমীন। বিমানবন্দরে পৌঁছনোর বেশ কিছুক্ষণ আগে ফ্লাইটটি আকাশে থাকাকালীন সময়ে হঠাৎ প্রসব বেদনা অনুভব করেন তিনি। এসময় ফ্লাইট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিমানের ককপিটের পেছনে কাপড়ের ঘের দিয়ে একটি জায়গা বের করেন। সেখানেই একটি মেয়ে সন্তানের জন্ম দেন ইয়াসমীন। পরে বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর বিমানবন্দর ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মা ও মেয়েকে উত্তরার জাহানারা ক্লিনিকে ভর্তি করেন। ক্লিনিকের ব্যবস্থাপক বাদশা মিয়া সমকালকে জানান, মা ও নবজাতক সুস্থ আছেন। ক্লিনিকের চিকিৎসক ডা. আকিল আহমেদের তত্ত্বাবধানে আছেন তারা। কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন বলেন, যাত্রী ইয়াসমীন খুব ভাগ্যবান। এ প্রসঙ্গে ইয়াসমীনের ভাই দিদার সমকালকে বলেন, দুই বছর আগে লেবানন প্রবাসী নাসিমের সঙ্গে ইয়াসমীনের বিয়ে হয়। তিন বছর আগে ইয়াসমীন লেবাননে যান। আজ সন্ধ্যায় তার দেশে ফেরার কথা। কিন্তু সে আগেই পৌঁছে গিয়েছে। 

শেয়ার করুন

পাঠকের মতামত