আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে রাজধানীর বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে গিয়ে পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় শেখ হাসিনা তাকে (পোপ ফ্রান্সিসকে ) স্যুভেনির হিসেবে একটি নৌকা উপহার দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তারা ২০ মিনিটব্যাপী আলাপ-আলোচনা করেন।

শুক্রবার বিকেলে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকালে তাকে একটি নৌকা উপহার দেন প্রধানমন্ত্রী

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন।

পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফটোশেসনে অংশ নেন।

এর আগে সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ৮০ হাজার ভক্তের অংশগ্রহণে এক বিশেষ প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ ফ্রান্সিস। প্রার্থনা ও বিশ্বাসের মধ্য দিয়ে এসময় সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ক্যাথলিক প্রধান ধর্মগুরু। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও এতে যোগ দেন।

প্রসঙ্গত, পোপ তিনদিনের সফরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত