আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সরকার পরিকল্পিতভাবে দেশের তরুণ সমাজকে ধ্বংসের নীলনকশা করছে: খালেদা জিয়া

সরকার পরিকল্পিতভাবে দেশের তরুণ সমাজকে ধ্বংসের নীলনকশা করছে: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমান নিপীড়ক সরকার পরিকল্পিতভাবে দেশের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য নানামুখী নীলনকশা প্রণয়ন করে চলেছে। সরকার তাদের দুঃশাসনের প্রতিপক্ষ মনে করে দেশের আদর্শবাদী তরুণ সমাজকে। এজন্যই জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ সারাদেশের হাজার হাজার ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার করে আটকে রাখা হচ্ছে, যাতে উদীপ্ত তারুণ্য বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে সাহসী সংগ্রামে এগিয়ে যেতে না পারে।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের তরুণ সমাজকে ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট করে নিজেদের টিকিয়ে রাখতে অবৈধ ক্ষমতা কন্টকমুক্ত করাই সরকারের উদ্দেশ্য। গ্রেফতার করে রিমান্ডের নামে নজিরবিহীন জুলুম-নির্যাতনের মূল উদ্দেশ্যই হচ্ছে তরুণ সমাজকে ভয় পাইয়ে দেয়া। কিন্তু বর্তমান ভোটারবিহীন সরকার জানে না যে, অনাচার, অবিচার ও লুটপাটকারী সরকারকে পরাজিত করতে তারুণ্যকে কোনোভাবেই দমন করে রাখা যায় না।’

তিনি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন দ্রোহ হচ্ছে তরুণ সমাজ। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সরকারের নীলনক্শা বাস্তবায়ন করার গভীর ষড়যন্ত্র প্রতিহতের জন্য জনগণ এখন আরো বেশি ঐক্যবদ্ধ। গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং চাল-ডাল-তেল-পিঁয়াজ-লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পাশাপাশি দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনরোষকে চাপা দেয়ার জন্যই দেশব্যাপী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে পাইকারি হারে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে।’

খালেদা জিয়া বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু সরকারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদমুখর বলেই সেও সরকারি আক্রোশের শিকার হয়েছে। তাকে গ্রেফতার করে বারবার রিমান্ডে নিয়ে নিঃশেষ করা যাবে না। আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করে নির্যাতনের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত