আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

স্বৈরাচার এরশাদও এত খারাপ ছিলেন না: ফখরুল

স্বৈরাচার এরশাদও এত খারাপ ছিলেন না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ’৯০ সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে ক্ষমতা হারানো স্বৈরাচার এরশাদও এত খারাপ ছিলেন না।

তিনি বলেন, অন্তত তার একটা নিয়ম, সৌজন্যবোধ ছিল। আপনি (বর্তমান প্রধানমন্ত্রী) এই কয়েক বছরের মধ্যে কত মানুষ মেরেছেন, কত মায়ের বুক খালি করেছেন, কতজন স্ত্রীকে বিধবা করেছেন তার হিসাব করুন। হিসেব করলে তলা খুঁজে পাবেন না। আজ কারাগারে কারাগারে রুদ্ধ আমাদের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে ’৯০র ডাকসু ও সর্বদলীয় ছাত্র-ঐক্য আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই এখনো সময় আছে আসুন কথা বলুন, আলোচনা করুন। আলোচনা-সমঝোতা, কথা বলা ছাড়া গণতন্ত্রকে সফল করা যায় না।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ও এরশাদের জাতীয় পার্টির মধ্যে খুব একটা পার্থক্য নেই। স্বাধীনতার পরে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষ এদেরকে একটি ফ্যাসিবাদী দল হিসেবে চিহ্নিত করেছে। জনগণের সাথে তাদের বিচ্ছিন্নতা এতই বেড়েছিল যে, তাদেরকে বাধ্য হয়ে প্রথমে বিশেষ ক্ষমতা আইন, পরবর্তীতে জরুরী অবস্থা এরপর একদলীয় শাসন কায়েম করতে হয়েছে।

’৯০ এর ছাত্র গণঅভ্যুত্থান আমাদের জন্য একটা দিক নির্দেশনা। আমাদের গণতান্ত্রিক আন্দোলনের পথের দিশারী। আমরা যদি ৯০ এর গণ অভ্যুত্থানকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আন্দালনের পথ নির্ধারণ করা সহজ হবে বলেও মির্জা ফখরুল মন্তব্য করেন।

নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রীর দিকে তাকিয়ে, তারেক রহমানের দিকে তাকিয়ে, দেশের সাধারণ মানুষের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের জন্য কাজ করুন। সরকারকে নির্বাচন দিতে বাধ্য করুন। মানুষ নির্বাচন চায়। যে নির্বাচন হবে তা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ কমিশনের অধীনে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত