আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি

ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে জেরুজালেম সংক্রান্ত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ উপলক্ষে তিনি আগামীকাল সোমবার ঢাকা ত্যাগ করবেন।

বঙ্গভবনের একজন মুখপাত্র বাসসকে জানান, ‘রাষ্ট্রপতি ইস্তাম্বুলে ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।’

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাষ্ট্রপতি আবদুল হামিদকে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং রাষ্ট্রপতি তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেন।

তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান মঙ্গলবার সকালে রাষ্ট্রপতিকে নিয়ে ইস্তাম্বুল পৌঁছবে এবং শীর্ষ সম্মেলন শেষে পরের দিন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি বুধবার সকাল ১১টায় ইস্তাম্বুল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির এ বিশেষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

এর আগে রোববার সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওআইসির এ বিশেষ শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে (আল-কুদস আস-শরীফ) একতরফাভাবে ইসরাইলের কথিত রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করে। এতে আল-কুদস আস-শরীফ তথা ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া এক অপ্রত্যাশিত হুমকির মধ্যে পড়েছে। আরব-ইসরাইল দ্বন্দ্বে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।’

উল্লেখ্য, জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরাইলি বাহিনী দখল করে রেখেছে।

তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জরুরি বিশেষ শীর্ষ সম্মেলন আহ্বান করেছেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

মন্ত্রী জানান, সম্মেলনের আগে আগামী ১২ ডিসেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা এবং ১৩ ডিসেম্বর বিকেলে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সভা হবে।

মাহমুদ আলী আরো জানান, আন্তর্জাতিক এবং দ্বিপক্ষীয় উভয় প্রেক্ষাপট বিবেচনায় সম্মেলনে রাষ্ট্রপতির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত