আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

অবশেষে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত বদলাতে বললো সৌদি আরব

অবশেষে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত বদলাতে বললো সৌদি আরব

মার্কিন দূতাবাস ইসরাইলের তেল আবিব থেকে জেরুসালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ‘আমার সরকার মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা নিজ সিদ্ধান্ত থেকে সরে আসে এবং আন্তর্জাতিক সম্মতি অনুসারে ফিলিস্তিনি জনগণকে তাদের বৈধ অধিকার ফিরে পাবার সুযোগ দেয়। কেননা আমরা মনে করি, এই সিদ্ধান্ত জেরুসালেম বা অন্যান্য দখলকৃত এলাকাগুলোতে ফিলিস্তিনিদের দৃঢ় অধিকার পরিবর্তন বা খর্ব করতে পারবে না। কিন্তু এটা শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার চেষ্টা থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা এবং এই প্রক্রিয়ার দেশটির এতদিনের অবস্থানের বদলই প্রকাশ করে।’

মিশরের কায়রোতে আরব লিগের বৈঠকে আল-জুবায়ের বলেন, ‘এই ঐতিহাসিক দ্বন্দ্বের অবসান ঘটানোর উদ্দেশ্যে আন্তর্জাতিক ও আরব পিস ইনিশিয়েটিভের নীতিমালার ভিত্তিতে স্থায়ী, ন্যায্য এবং বোধগম্য সমাধানের কাঠামোর মধ্য দিয়ে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রচেষ্টা জোরদার করার জন্য আমরা আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাই। যেন ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র ও পূর্ব জেরুসালেমকে সেই রাষ্ট্রের রাজধানী হিসেবে পাবার আইনি অধিকার নিশ্চিত হয়। একই সঙ্গে যেন ওই অঞ্চল এবং পুরো বিশ্বে তাদের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত