আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশে জঙ্গি তৎপরতায় আকায়েদের কোনও রেকর্ড নেই : যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ

দেশে জঙ্গি তৎপরতায় আকায়েদের কোনও রেকর্ড নেই : যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ

নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে সোমবারের বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আটক আকায়েদ উল্লাহর (২৭) বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনও রেকর্ড নেই বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। তাকে যুক্তরাষ্ট্রের ‘হোম গ্রোন’ সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছে বাংলাদেশ।

সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ওই ঘটনার পরপরই আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ করে। তারা আকায়েদের অতীত কর্মকাণ্ড এবং সে বাংলাদেশে কোনও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ছিল কিনা জানতে চায়।

এ অনুরোধ পাওয়ার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালায়। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা জানায়, আকায়েদের বিরুদ্ধে অপরাধের কোনও রেকর্ড নেই। ফলে এটি প্রতীয়মান হয় যে, আকায়েদ উল্লাহ যুক্তরাষ্ট্রের ‘হোম গ্রোন’ বা স্থানীয়ভাবে গড়ে ওঠা সন্ত্রাসী।

ওই কর্মকর্তা বলেন, আমরা যতদূর জানি, ওই বাংলাদেশি (আকায়েদ) অভিবাসন ভিসা নিয়ে গেছে। এ ভিসা পাওয়া সময়সাপেক্ষ। কারণ, যুক্তরাষ্ট্রের দূতাবাস দীর্ঘমেয়াদি যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করার পর এই ভিসা দেয়। আমরা মার্কিন কর্মকর্তাদের জানিয়েছি, তোমরা তাকে সাত বছর আগে যখন ভিসা দিয়েছো, তখন যাচাই বাছাই করেই দিয়েছো।

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকও গতকাল সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘আকায়েদের নামে বাংলাদেশে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই।’

আকায়েদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে মা-বাবার সঙ্গে সে যুক্তরাষ্ট্রে যায়। পরে আকায়েদ স্থায়ী মার্কিন অধিবাসী হিসেবে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতে শুরু করে।

সোমবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ত বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের সঙ্গে আকায়েদ উল্লাহর সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় নিউ ইয়র্ক পুলিশ। ওই বিস্ফোরণে আকায়েদসহ বেশ কয়েকজন আহত হন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত