আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গা ক্যাম্পের জন্য অতিরিক্ত ১৫ কোটি টাকা বরাদ্দের আবেদন

রোহিঙ্গা ক্যাম্পের জন্য অতিরিক্ত ১৫ কোটি টাকা বরাদ্দের আবেদন

মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নিরাপদ পানি, পয়ঃনিষ্কাষন ব্যবস্থা ও অন্যান্য মানবিক সুবিধা নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগ অতিরিক্ত ১৫ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছে।

বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে অর্থ সচিবের লেখা চিঠিতে বলা হয়েছে, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রয় নেওয়ায় সেখানে খাবার পানি ও সেনিটেশন ব্যবস্থায় চরম অবনতি ঘটায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

এ বিপর্যয় রোধ এবং অতি জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আশ্রয় ক্যাম্পগুলোতে পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম পরিচালনা ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া বরাদ্দের অতিরিক্ত ১৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে অবেদন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আশ্রয় ক্যাম্পগুলোতে ১ হাজার গভীর নলকূপ বসাতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। মহিলাদের জন্য ৪০০টি গোসলখানা স্থাপনে ব্যয় হবে দুই কোটি টাকা, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট/মোবাইল ওয়াটার ক্যারিয়ার পরিচালনা ও রক্ষণাবেক্ষনের জন্য ব্যয় হবে ৫০ লাখ টাকা, ব্লিচিং পাউডার (প্রতিটি ৫০ কেজির ড্রাম) ৫০০ ড্রামের দাম পড়বে ২০ লাখ টাকা এবং অন্যান্য ব্যয় ৩০ লাখ টাকা ধরা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মিয়ানমার থেকে আগত আশ্রয় প্রার্থীদের মানবিক সহায়তা সংক্রান্ত সমন্বয় বৈঠকে সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আশ্রিত রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থার জন্য ইতোপূর্বে স্থানীয় সরকার বিভাগ থেকে ১২ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দের অনুরোধ জানানো হয়। সে সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নয় কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে আরো ১৫ কোটি টাকা চাওয়া হয়েছে।

বর্তমান প্রস্তাবে বলা হয়েছে, ওইসব আশ্রয় ক্যাম্পে ২১২৯টি নলকূপ স্থাপন করা হয়েছে। এরমধ্যে ২৩৬টি নলকূপের পানি পরীক্ষা করে এতে এক ধরনের জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে যা ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের সৃষ্টি করে। এ ছাড়া আসন্ন শুষ্ক মওসুমে ভূগর্ভে পানির স্থিতিতল নিচে নেমে গেলে অগভীর নলকূপের পানি না পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে আশ্রিতদের মানবিক বিপর্যয়ের আশংকা দেখা দিতে পারে। এ অবস্থায় রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা স্থাপন এবং মহিলাদের গোসলখানা নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগের অনুকূলে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত