আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

যারাই সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন, তাদেরই গুম করা হয়েছে : মির্জা ফখরুল

যারাই সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন, তাদেরই গুম করা হয়েছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে গুম করার প্রবণতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গুম করার একটাই কারণ। আর তা হলো সরকারের মতের বিপক্ষে যাওয়া। বর্তমান সরকারের বিরুদ্ধে গিয়ে যারাই মত প্রকাশ করেছেন, তাদেরই গুম করা হয়েছে।’

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা থেকে বের হয়ে আসার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গুম মানবতার বিরুদ্ধে এক ঘৃণ্য অপরাধ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে গুমের প্রচলন আগে ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্লগারসহ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণকারীদের গুম করা হচ্ছে।’

দেশসহ বহির্বিশ্বে গুম নিয়ে প্রতিবাদ হওয়ায় কয়েক জনকে ফেরত দেওয়া হয়েছে বলে মন্তব্য করে তিনি আরও দাবি করেন, ‘গুম করার শাস্তি নিয়ে জাতিসংঘে একটি চার্টার রয়েছে। এর শাস্তি মৃত্যুদণ্ড। এই শাস্তি অনেক দেশেই বাস্তবায়ন হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি মানবাধিকার সংস্থাগুলো একটি রিপোর্ট দিয়েছে। তাতে বলা হয়েছে, গত তিন মাসে ১৫১ জন গুম করা হয়েছে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত