আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শুধু কর্মকর্তারা চোর না মন্ত্রীরাও চোর, আমিও চোর : শিক্ষামন্ত্রী

শুধু কর্মকর্তারা চোর না মন্ত্রীরাও চোর, আমিও চোর : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু কর্মকর্তারাই ঘুষ খান না। মন্ত্রীরাও দুর্নীতি করেন। মন্ত্রীরা চোর, আমিও চোর। কর্মকর্তারা যাতে সহনশীল হয়ে ঘুষ খান এ কথাও বলেন তিনি। রাজধানীর শিক্ষা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন। মন্ত্রীর এ বক্তব্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সরাসরি প্রচার করা হয়। পরে তার এ বক্তব্য অনলাইনে ভাইরাল হয়ে যায়।
ঘুষ-দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, খালি যে অফিসাররা চোর তা না, মন্ত্রীরাও চোর। আমিও চোর। এ জগতে এমনই চলে আসছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। তাই আপনাদের অনুরোধ করেছি, আপনারা ঘুষ খান, কিন্তু সহনশীল হয়ে খান। কেননা, আমার সাহসই নেই বলার যে, ঘুষ খাবেন না। তা অর্থহীন হবে।
মন্ত্রী পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ল্যাপটপ ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পুরো অনুষ্ঠানের দুই ঘণ্টার বেশি সময় লাইভ হয়। এর বড় অংশজুড়ে ছিল মন্ত্রীর বক্তব্য।
দুর্নীতির বিষয় উল্লখ করে মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা স্কুলে যান খাম রেডি থাকে। সেটি নিয়ে আসেন আর পজিটিভ রিপোর্ট দেন। এটার পরিবর্তন করতে হবে। তিনি বলেন, কিছুদিন আগে একজন কর্মকর্তাকে দুদক দিয়ে ধরিয়েছি। কারণ থানা পুলিশ দিয়ে ধরালে ঘুষ খেয়ে তারাও ছেড়ে দিবে। বাধ্য হয়ে দুদককে দিয়ে ধরাতে হয়েছে। মন্ত্রী বলেন, ওই কর্মকর্তার তথ্য সংগ্রহ করে দেখলাম উনি ৫টি স্কুলের প্রধান শিক্ষক থেকে পিয়ন পর্যন্ত সবার এক মাসের বেতন দিতে বলেন। সেই অনুযায়ী শিক্ষকরা টাকা রেডি করে। অনেক কষ্টে তাকে ধরতে হয়েছে। ঢাকায় যখন তাকে ধরা হয়, তখনও তার সঙ্গে আড়াই লাখ টাকা পাওয়া যায়। তিনি বলেন, এখন এক মাসের বেতন মানে অনেক টাকা। কারণ শিক্ষকদের বেতন দ্বিগুণ হয়েছে। তাই এ অবস্থার পরিবর্তন করতে হবে। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। ওই দপ্তরের চাকরি করে একজন ঢাকায় তেরটি বাড়ি করেছে তথ্য দিয়ে মন্ত্রী বলেন, তিনি অবশ্য চালাক লোক। এক জায়গায় কেনেননি। একেক জায়গায় জমি কিনে ধীরে ধীরে এই বাড়িগুলো করেছেন। তিনি বলেন, অবস্থার কিছু পরিবর্তন হয়েছে। এখন কেউ চা পর্যন্ত খেতে চান না। আমি বলবো এটা করার দরকার নেই। আপনি আপসে চা কেন মাংস খান, কিন্তু খাম না নিলেই হয়।
মন্ত্রী বলেন, স্কুলের প্রধান শিক্ষকসহ অনেকেই আমাকে ফোন করে এসব অভিযোগ করেন। তিনি বলেন, পরিদর্শনের জন্য আপনাদের সব কিছুই দেয়া হচ্ছে। তার মানে এখন কোনো কিছু করলে আমার কাছে চলে আসবে। আমার কাছে কোনো কিছুই অজানা আর থাকবে না। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বিসিএস কর্মকর্তাদের মধ্যে রেষারেষি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মেয়েরা মেয়েদের সম্পর্কে এমন কথা বলে যা কল্পনাও করা যায় না। আমার শোনার দরকার নেই, আপনারা ভালো হয়ে যান। আপনারা খারাপ দিকগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো কাজে লাগান।
বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, সব কার্যক্রম ডিজিটাল হলে তা আরো কমে আসবে। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত