আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে পুলিশের মামলা

ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে পুলিশের মামলা

মিথ্যা অপহরণের মামলা করার অভিযোগে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রসিকিউসন দাখিল করে এই দম্পতির বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ও ২১১ ধারায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করেন।

ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তার
আদালতে আদাবর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নন জিআরও) উপ পরিদর্শক শাহ আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় এই আসামিদের বিরুদ্ধে (ফরহাদ মজহার ও ফরিদা আক্তার) তদন্তকারী কর্মকর্তা একটি প্রতিবেদন দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কোর্ট তা আমলে নিয়ে বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘আজ আমরা আদালতে প্রসিকিউসন দাখিল করেছি।’

আদালত সূত্র জানায়, ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের দাখিল করা প্রসিকিউসন ‘কগনিজেবল অপরাধ’ হিসেবে আমলে নিয়েছে আদালত। এখন তাদের বিরুদ্ধে সরাসরি বিচারকাজ চলবে।

এর আগে, গত ৭ ডিসেম্বর বিকালে ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলমের আদালত গত কবি ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমতি দেয়।

উল্লেখ্য, গত ৩ জুলাই ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার স্ত্রী আদাবর থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে র‌্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছিল।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত