আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

২০১৮ সালেই প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

২০১৮ সালেই প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

২০১৮ সালে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারো দেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন দিবেন না। কারণ, নির্বাচন দিলে তো তিনি ফেল করবেন। এজন্য আর দাবি করে লাভ নেই। অধিকার আদায় করে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন তো দিতেই হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া ২০১৮ সালেই আবারো প্রধানমন্ত্রী হবেন। অনেকেই নির্বাচন নিয়ে কথা বলছেন। আমরা নির্বাচনে তো যাবই, দেশনেত্রীও থাকবেন। বরং আওয়ামী লীগই নির্বাচনে থাকবেন না। কারণ, তারা ভালো করেই জানে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের পরিণতি কী হবে?’

বিএনপির এই নেতা বলেন, ‘২০১৮ সাল হবে খালেদা জিয়ার বছর, তারেক রহমানের বছর, এদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাদের বছর। এই বছরেই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এখনই তো অনেকে বলা শুরু করেছে, দেশটা আওয়ামী লীগের নয়।’

আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ থেকে ফ্যাসিস্ট একনায়ক সরকারকে সরাতে না পরলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সংগঠন, আন্দোলন এবং নির্বাচনের জন্য এক সঙ্গে প্রস্ততি নিতে হবে। আন্দোলন করেই নির্বাচন আদায় করে ক্ষমতায় যেতে হবে।’

কৃষক দলের সাধারণ সম্পাদক ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ওলামা দলের সভাপতি হাফেজ এমএ মালেক প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত