আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মন্ত্রিসভায় রদবদল

মন্ত্রিসভায় রদবদল

আটজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর রদবদল করা হয়েছে। নতুন চার মন্ত্রীর শপথ গ্রহণের পর দিনই বুধবার (৩ জানুয়ারি) মন্ত্রিসভায় দফতর পুনর্বণ্টন করা হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নিয়োগ পাওয়া এ কে এম শাজাহান কামালকে।

একই ভাবে মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন শপথ নেওয়া নারায়ণ চন্দ্র চন্দকে দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব।

মোস্তাফা জব্বারকে ডাকা, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আনিসুল ইসলাম মাহমুদকে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রাশেদ খান মেননকে দেওয়া হয়েছে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েও মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নুরুজ্জামান আহমেদ এখন থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিসভার পুরনো সদস্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নেন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন চার সদস্যকে শপথবাক্য পাঠ করান। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুরের সাংসদ এ কে এম শাহজাহান কামাল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার।

এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত