আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তরের উপনির্বাচন

২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তরের উপনির্বাচন

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে দুই সিটিতে (ঢাকা উত্তর ও দক্ষিণ) নতুন যুক্ত হওয়া ৩৬টি সাধারণ ওয়ার্ড ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডেরও নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৯ জানুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে সম্প্রতি শূন্য হওয়া গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপনির্বাচনের সিদ্ধান্তও হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত সচিব জানান, আগামী ১৩ মার্চ এ দুটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এর তফসিল ঘোষণা করা হবে ৫ ফেব্রুয়ারি।

ঢাকা উত্তর সিটির নির্বাচনে ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার প্রসঙ্গে ভারপ্রাপ্ত সচিব জানান, কমিশন সভায় এখনও ইভিএম ব্যবহারের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের পরিকল্পনায় রয়েছে। রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে যেহেতু একটি কেন্দ্রে সফলভাবে ইভিএম ব্যবহার করতে পেরেছি। ঢাকার বিষয়েও ইভিএমের কার্যকরী দিক পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।

রাজধানীতে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর পোস্টার-ব্যানার অপসারণ প্রসঙ্গে ভারপ্রাপ্ত সচিব বলেন, আমরা পোস্টার-ব্যানার অপসারণের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, আগামী ৬ জানুয়ারি মধ্য রাতের মধ্যে নিজ দায়িত্বে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণ করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কেউ যদি অপসারণ না করে তাহলে আর্থিক জরিমানাসহ আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনিসুল হক বিজয়ী হয়েছিলেন। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ নভেম্বর মারা গেলে পদটি শূন্য হয়ে যায়।

পরে ৪ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ ১ ডিসেম্বর থেকে শূন্য ঘোষণা করে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত