আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে জন্ম নেবে ৪৮ হাজার রোহিঙ্গা শিশু

বাংলাদেশে জন্ম নেবে ৪৮ হাজার রোহিঙ্গা শিশু

চলতি বছর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারীরা ৪৮ হাজারের বেশি সন্তান জন্ম দেবে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, এসব শিশুর মধ্যে মাত্র কয়েকটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পাবে। আর অধিকাংশই জন্মের প্রথম দিন থেকেই অসুস্থতা ও পুষ্টিহীনতার ঝুঁকিতে থাকবে। এসব শিশু পাঁচ বছরে পা দেওয়ার আগেই মারা যাওয়ার ঝুঁকি রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৮ সালে আমরা প্রতিদিন ১৩০টি করে নবজাতক আশা করছি। অধিকাংশ শিশুই অস্থায়ী তাবু হিসেবে তৈরি করা বাড়িতে জন্ম নেবে। স্বল্প মানের অংশ হিসেবে প্রাথমিক জরুরি ধাত্রীবিদ্যা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রদান  স্বাস্থ্য রক্ষায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কক্সবাজারে সেভ দ্য চিলড্রেনের স্বাস্থ্য উপদেষ্টা র‌্যাচেল কাম্মিংস বলেছেন, ‘ক্যাম্পগুলোতে স্যানিটেশন সুবিধা ভালো নয় এবং ডিপথেরিয়া, হাম ও কলেরার উর্বরক্ষেত্র, যা বিশেষ করে নবজাতকদের জন্য ঝুঁকিপূর্ণ। এটা কোনো শিশু জন্ম দেওয়ার স্থান নয়।’

গত বছরের ২৫ অগাস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের শিকার হয়ে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত