আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে গত বছর ৩৮৪৫ শিশু সহিংসতার শিকার, যৌন নির্যাতনের শিকার ৮৯৪

বাংলাদেশে গত বছর ৩৮৪৫ শিশু সহিংসতার শিকার, যৌন নির্যাতনের শিকার ৮৯৪

বাংলাদেশে গত বছর গড়ে প্রতিমাসে ২৮টি শিশু হত্যা এবং ৪৯টি শিশু ধর্ষণের শিকার হয়েছে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনাতনে গত বছরে সার্বিক শিশু অধিকার পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান হয়।

এতে দেখা গিয়েছে মোট তিন হাজার ৮৪৫টি শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে যাদের মধ্যে এক হাজার ৭১০টি শিশু বিভিন্ন ধরনের অপমৃত্যুর শিকার এবং ৮৯৪টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।

এসবের মূলে বিচারহীনতা ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কারণ বলে ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অভিমত ব্যক্ত করা হয়।

গত বছরে সার্বিক শিশু অধিকার পরিস্থিতি উদ্বেগজনক ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এতে রিপোর্ট তুলে ধরেন ফোরামের পরিচালক আবদুস সহিদ। তিনি বলেন, গত বছরে ১২ মাসের জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ পর্যালোচনা করে এসব তথ্য তৈরি করা হয়।

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম জাতীয় পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করে এমন ২৬৯টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) একটি জাতীয় নেটওয়ার্ক। ১৯৯০ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নের লক্ষে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে শিশু অধিকার রক্ষায় কাজ করছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। ১৯৯৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিশু অধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করে ‘স্টেট অফ চাইল্ড রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আসছে।

এসব তথ্যে দেখানো হয় ২০১৬ সালে তিন হাজার ৫৮৯টি শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছিল যাদের মধ্যে এক হাজার ৪৪১ শিশু অপমৃত্যুর এবং ৬৮৬ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছিল। অর্থাৎ ২০১৭ সালে সামগ্রিকভাবে শিশু নির্যাতন-নিপীড়নের ঘটনা বেড়েছে ৭.১৩%, যার মধ্যে শিশু অপমৃত্যু এবং যৌন নির্যাতন বেড়েছে যথাক্রমে ১৮.৬৭% এবং ৩০.৩২%।

২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে শিশু হত্যা এবং ধর্ষণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৭ সালে ৩৩৯টি শিশু হত্যা এবং ৫৯৩টি শিশু ধর্ষিত হয়েছে যা ২০১৬ সালের চেয়ে যথাক্রমে ২৮% এবং ৩৩% বেশি। সেই সাথে বেড়েছে গণধর্ষণ, প্রতিবন্ধী শিশু ধর্ষণ, বখাটেদের মারধর-কুপিয়ে জখম করা এবং গোপনে অশ্লীল ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রবণতা।

তবে ২০১৭ সালে ২০১৬ সালের তুলনায় কিছুটা কমেছে বাবা-মায়ের হাতে শিশু হত্যা (-২২%), শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শারীরিক নির্যাতন (-৫৫%) এবং কথিত চুরির অপরাধে দরিদ্র শিশুদের পিটিয়ে নির্যাতন (-৩৮%)।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত