আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

জাতীয়করণের দাবিতে এবার আমরণ অনশনে মাদ্রাসা শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে এবার আমরণ অনশনে মাদ্রাসা শিক্ষকরা

এবার জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন নিবন্ধন পাওয়া সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা।

এর আগে জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভায় নতুন এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মখলেছুর রহমান জানান, বিগত ৮ দিন ধরে এখানে অবস্থান ধর্মঘট পালন করছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। তাই আমরা এখন থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলাম। জাতীয়করণের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো।

তিনি আরো জানান, এ অনশনে যদি কোনো শিক্ষক মৃত্যুবরণ করেন তাহলে জাতির কাছে সরকারের জবাবদিহিতা করতে হবে। আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। আমরা সরকারের সমালোচনা করতে আসিনি। এই শীতে শিক্ষকরা আর কত রাস্তায় বসে থাকবে। আমরাও আমাদের স্বজনদের কাছে ফিরে যেতে চাই।

অনশনরত শিক্ষকরা জানান, একই পরিপত্রে ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয় ৫০০ টাকা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী ৫ম শ্রেণির কার্যক্রম একই হলেও ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার।

এ সব বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মাসে ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন হলেও ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা সরকারের থেকে কোনো বেতন পান না।

প্রসঙ্গত, জাতীয়করণের দাবিতে গত পহেলা জানুয়ারি সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা। এখন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত