আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

যুদ্ধাপরাধ মামলায় মৌলভীবাজারের দুই জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

যুদ্ধাপরাধ মামলায় মৌলভীবাজারের দুই জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ  দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ২০২ পৃষ্ঠার রায় পড়তে শুরু করেন বিচারকরা। বেলা পৌনে ১২টার দিকে সাজার আদেশ দেওয়া হয়।

মামলার আসমিরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার এই শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ এবং ওজায়ের আহমেদ চৌধুরী।

তবে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকি তিন আসামি পলাতক।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও প্রসিকিউটর তাপস কান্তি বল। এছাড়া আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন।

এর আগে, গত বছরের ২০ নভেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যেকোনও দিন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এই আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের মোট পাঁচটি অভিযোগ রয়েছে।

মামলার ১নং অভিযোগে একাত্তরের ২২ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে মামলার পাঁচ আসামির বিরুদ্ধে মৌলভীবাজারের রাজনগর থানার বালিগাঁও গ্রামের শহীদ দানু মিয়ার বাড়ি, ছমেদ উল্লার বাড়ি, তাজু মিয়ার বাড়ি এবং মৌলভীবাজার মহকুমা শহরে লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, অন্যায় আটক, নির্যাতনসহ শহীদ দানু মিয়াকে অপহরণ করে হত্যার অভিযোগ রয়েছে।

২নং অভিযোগে উক্ত পাঁচ আসামির বিরুদ্ধে একাত্তরের ২৩ নভেম্বর রাতে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন নন্দিউড়া গ্রামের হরেন্দ্র ভট্টাচার্য্যের বাড়ি, রাজনগর থানা এবং মৌলভীবাজার মহকুমা শহরে লুণ্ঠন, অগ্নিসংযোগে ধ্বংস করা, অপহরণ, অন্যায় আটক ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

৩নং অভিযোগে আসামি নেছার আলী, ইউনুছ আহমদ এবং উজের আহমেদের বিরুদ্ধে একাত্তরের ২৫ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের বাড়ি, উত্তরভাগ গ্রামের ইন্দেশ্বর দাতব্য চিকিৎসালয়ের আবাসিক ভবন এবং মৌলভীবাজার মহকুমা শহরে লুণ্ঠন, অপহরণ, আটক, নির্যাতন ও ডাক্তার যামিনীমোহন দেবকে হত্যার অভিযোগ রয়েছে।

৪নং অভিযোগে আসামি নেছার আলী, ইউনুছ আহমদ এবং উজের আহমেদের বিরুদ্ধে একাত্তরের ২৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজারের রাজনগর থানাধীন উত্তরভাগ গ্রামের ডাক্তার রসরাজ ভট্টচার্য্যের বাড়িতে লুণ্ঠন, অপহরণ, আটক ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

৫নং অভিযোগে উক্ত পাঁচ আসামির বিরুদ্ধে একাত্তরের ২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন দক্ষিণ খলাগ্রাম (নরাটিলা) সেকান্দার আলী, শহীদ আব্দুল বাছিত ওরফে বাদশার বাড়ি, রাজনগর থানা এবং মৌলভীবাজার মহকুমা শহরে লুণ্ঠন, অপহরণ, আটক, নির্যাতন ও ন্যাপ নেতা মো. নজাবত আলীকে সহ ১৪ জনকে হত্যার অভিযোগ রয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত