আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, একই পরিবারের চারজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, একই পরিবারের চারজনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ট্রানজিট ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে রোহিঙ্গা ঝুপড়িতে আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাদের মৃত্যু হয়।

শুক্রবার উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী এ কথা জানিয়েছেন।

নিহতরা হলেন-মিয়ানমারের নাগরিক আব্দুর রহিমের স্ত্রী নুরবাহার (৩২) ও তার ছেলে আমির শরীফ (৮), মেয়ে দিলবিবি (৫) ও দেড় বছর বয়সী আরজুমান।

ইউএনও বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে একটি ট্রানজিট ক্যাম্প খোলা আছে। সেখানে শুক্রবার ভোর রাতে আশ্রয় নিয়েছিল রহিমের পরিবার। ভোরে অসাবধনতাবশত মোমবাতি থেকে রহিমের তাঁবুতে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হন ওই চারজন।তাদের উদ্ধার করে কুতুপালং রেড ক্রিসেন্ট ও এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে তাদের মৃত্যু হয়।’

অগ্নিকাণ্ডের সময় রহিম তাঁবুর বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান বলে জানান ইউএনও নিকারুজ্জামান।মৃত মা ও তিন সন্তানকে রাতে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে বলে জানান তিনি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত