আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আ.লীগ খালেদাকে পাল্টা উকিল নোটিশ পাঠাবে : ওবায়দুল কাদের

আ.লীগ খালেদাকে পাল্টা উকিল নোটিশ পাঠাবে : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো আইনি নোটিশের জবাবে পাল্টা উকিল নোটিশ পাঠানো হবে। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কমলাপুরে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, `ভুয়া ও মিথ্যা উকিল নোটিশ পাঠানোর জন্য তাদেরও উকিল নোটিশ দেওয়া হচ্ছে। অপেক্ষা করুন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী জিয়া পরিবারের যে দুর্নীতির খবর তুলে ধরেছেন, তা দেশি-বিদেশি গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে। এই তথ্যগুলো গণমাধ্যম দিয়েছে। এটা প্রমাণিত।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দুর্নীতির কেচ্ছা রূপকথার কাহিনিকেও হার মানাবে। প্রধানমন্ত্রীর সৎ সাহস আছে বলে তিনি সত্যকে তুলে ধরেছেন। এতে বিএনপি নেতাদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে।’

পদ্মাসেতুর অবকাঠামো নির্মাণের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ প্রমাণ করতে না পারলে তাঁকে মামলার মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ভুল’ নকশায় পদ্মাসেতু নির্মাণ করা হচ্ছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ সেতুমন্ত্রী কাদের বলেন, ‘এখন ফখরুল সাহেব বলছেন পদ্মাসেতুর ডিজাইনে ভুল আছে। ডিজাইনে ভুল আছে প্রমাণ করতে আসুন, তথ্য উপাত্ত নিয়ে আসুন। প্রমাণ না দেখাতে পারলে, আপনাকেও মামলার মুখোমুখি হতে হবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত