আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ

আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ

নড়াইলের আওয়ামী লীগ নেতা প্রভাষ রায়কে হত্যার দায়ে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ নয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন খুলনার একটি বিশেষ আদালত।

আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন। এ সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় শোনার পর আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়ে।

এঁরা হলেন- সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহিদুর রহমান মিনা ওরফে সহিদ (৫২) ও মো. ইলিয়াছ মিনা (৫৬), ইউপি চেয়ারম্যান সাহিদুর রহমান মিনার ছেলে মো. আশিকুর রহমান মিনা ওরফে আশিক (২২), মোশারফ মিনার ছেলে মো. রাসেল মিনা (৩০), আটেরহাট গ্রামের মৃত হারান মোল্লার ছেলে এনায়েত মোল্লা (৫৩), মীরাপাড়ার মতিয়ার মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২৪), পলইডাঙ্গা গ্রামের মুসা মিনার ছেলে মামুন মিনা (২৮) এবং মীরাপাড়ার মৃত হাতেম মোল্লার ছেলে বাশার মোল্লা (৩০) এবং মোশারফ মোল্লার ছেলে রবিউল মোল্লা ওরফে রবিউল শেখ (২৫)। 

রাষ্ট্রপক্ষের কৌঁসলি এনামুল হক, আসামিপক্ষের আইনজীবী মনজুর আহমেদ, রজব আলী সরদার ও মামুন রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় ওরফে হানু বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার চালালে স্বতন্ত্র প্রার্থী সাহিদুর রহমান মিনা ওরফে সহিদ ক্ষিপ্ত হয়। পরে নির্বাচনে সাহিদুর রহমান মিনা ওরফে সহিদ জয়লাভ করেন। নির্বাচনের পর চেয়ারম্যানের সমর্থকরা প্রভাষ রায়ের বাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় প্রভাষ রায় চেয়ারম্যানসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ঘটনার পর থেকে প্রভাষ রায়কে হুমকি দিয়ে আসছিলেন সহিদ ও তাঁর সমর্থকরা। ভয়-ভীতির মুখে প্রভাষ পরিবার-পরিজন নিয়ে স্থানীয় কুড়িগ্রামস্থ ভাড়াবাড়িতে বসবাস করতেন।

গত বছরের ১ ফেব্রুয়ারি বিকেলে প্রভাষ রায় নড়াইল জেলা সদর থেকে সরস্বতী পূজা উপলক্ষে ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান ফকিরের সঙ্গে মোটরসাইকেলে করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি মীরাপাড়া বাজারে যান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারে ফারুকের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে মান্নান বিশ্বাসের সঙ্গে কথা বলছিলেন প্রভাষ। খবর পেয়ে সহিদ চেয়ারম্যানসহ তাঁর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও ছুরি মেরে গুরুতর আহত করে। 

বাজারের লোকজন প্রভাষকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে প্রভাষ মারা যান।

এ ঘটনায় প্রভাষ রায়ের স্ত্রী টুটুল রানী রায় বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচ-সাতজনকে আসামি করা হয়।

ওই বছরের ২২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য দেন।

গত বছরের ১৩ জুন মামলাটি নড়াইল থেকে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ৩ জুলাই আদালত অভিযোগ গঠন করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত