আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী সাড়ে ৩১ লাখ

বাংলাদেশে ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী সাড়ে ৩১ লাখ

দেশে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এসবের অধিভূক্ত ও অঙ্গিভূত কলেজ/মাদরাসায় ৩১ লাখ ৫০ হাজার ৪০৯ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে ছাত্র ১৭ লাখ ৫৭ হাজার ৩২৭ জন, ছাত্রী ১৩ লাখ ৯৩ হাজার ৮২ জন। পাবলিক বিশ্ববিদ্যালসমূহে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ১ : ২০।
গতকাল রোববার দশম জাতীয় সংসদে সংসদ সদস্য দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে প্রয়োজনে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। দেশে বর্তমানে মোট ৪০টি সরকারি এবং  ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আইন ও বিচার বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দেশের সাধারণ ধারার বিশ্ববিদ্যালয়গুলোতে আইন বিষয়সহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে। তাই দেশে স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আপাতত নেই।
মো. মামুনুর রশীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৬-২০১৭ অর্থবছরে সরকার অনুমোদিত সকল স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেসমূহের বেতন-ভাতা বাবদ সরকারের মোট ৮ হাজার ২৪৩ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৮২ টাকা ব্যয় হয়েছে। ২০১৭-২০১৮ অর্থবছরে সরকার অনুমোদিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমুহে (স্কুল ও কলেজ) ব্যয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৫৮৩ কোটি ৫৭ লাখ ১৯ হাজার।
সংসদ সদস্য এম আব্দুল লতিফের (চট্টগ্রাম-১১) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে  কোনো নীতিমালা নেই।  তবে সরকারি  কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে  অধ্যাপক ও সহযোগী অধ্যাপকগণের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আবদেনকারীগণের সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং একটি ফিট লিস্ট তৈরি করা হয়। উক্ত ফিট লিস্টে বিবেচিত অধ্যাপক ও সহেযোগী অধ্যাপকদের মধ্য হতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্য পদসমূহে পদায়ন করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত