আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে প্রবাহিত ৫৭টি নদীর বেশির ভাগই নাব্যতাহীন

বাংলাদেশে প্রবাহিত ৫৭টি নদীর বেশির ভাগই নাব্যতাহীন

ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে মোট ৫৭টি নদী প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ৫৪টি ভারত থেকে এবং ৩টি নদী মিয়ানমার থেকে এ দেশে প্রবেশ করেছে। তবে এসব নদীর বেশির ভাগই নাব্যতা হারিয়েছে, যা খননের কাজ হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর। মঙ্গলবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে এমন তথ্য দেন মন্ত্রণারয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।

মন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী ভারত থেকে এ দেশে প্রবাহিত নদী গুলোর মধ্যে রয়েছে- রায়মঙ্গল নদী, ইছামতি কালিন্দী নদী, বেতনা কোদালিয়া নদী, ভৈরব কপোতাক্ষ নদী, মাথাভাঙা নদী, গঙ্গা, পাগলা, আত্রাই, পুনর্ভবা, তেঁতুলিয়া, ট্যাংগন, কুলীক, নাগর, মহানন্দা, ডাহুক, করতোয়া, তালমা, ঘোড়ামারা, দেওনাই-যমুনেশ্বরী, বুড়ি-তিস্তা, তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রম্ভপুত্র নদ, জিঞ্জিরাম, চিলাখালি, ভোগাই, নিতাই, জালুখালি- দামালিয়া, নয়াগাং, উমিয়াম, ধলা, পিয়াইন, সারি গোয়াইন, সুরমা, কুশিয়ারা, সোনাই বরদল, জুরী, মনু, ধলাই, লংলা, খোয়াই, সুতাং, সোনাই, হাওরা, বিজনী, সালদা, গোমতী কাকরী-ডাকাতিয়া সেলোনিয়া, মুহুরী, সুমেশ্বরী, যাদুকাটা এবং ফেনী নদী। এছাড়া মিয়ানমার থেকে যে ৩টি নদী প্রবাহিত হচ্ছে- সাঙ্গু, মাতামুহুরী এবং নাফ নদী।

মন্ত্রী বলেন, এসব নদীর অনেকগুলোর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। ক্যাপিটাল ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় যমুনা নদীর ২২ কিলো মিটার ড্রেজিং করতে ৯৯৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এ ছাড়া সীমান্ত নদী তীর সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) একনেকে গৃহিত হয়েছে। এ প্রকল্পের আওতায় ১৫টি সীমান্ত নদীর ৩৪.৬০৯ কিলোমিটার ব্যাপী ৭৮টি স্থানে প্রতিরক্ষামূলক কাজের সংস্থান রয়েছে। যা দেশের ১২টি জেলার ২২টি উপজেলায় বাস্তবায়িত হবে। মোট ৪৪৬ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে এ কাজটি তাড়াতাড়ি শুরু হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত