আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১৮-২০ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান সিইসি।

স্পিকার সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে আমার কাছে সিইসির সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সে হিসেবে আজ বৈঠক হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আমাকে জানানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চাওয়া হয়েছিল। আমরা তা সরবরাহ করেছি।

এর আগে সিইসি বুধবার বিকেল ৩টায় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে যান। স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন ইসির ভারপ্রাপ্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বুধবার থেকে ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণগণনা শুরু হচ্ছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন প্রেসিডেন্ট হয়েছেন। সে হিসেবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ ফেব্রুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত