আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভোলায় দক্ষিণ এশিয়ার উচ্চতম ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

ভোলায় দক্ষিণ এশিয়ার উচ্চতম ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

ভোলার সর্বদক্ষিণের চরফ্যাসন উপজেলায় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াচটাওয়ার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। বুধবার দুপুর ২টায় এই জ্যাকব টাওয়ার উদ্বোধনের মধ্য দিয়ে দেশের পর্যটন শিল্পে নতুন এক মাইল ফলক স্থাপিত হল। ১৭ তলা বিশিষ্ট ২২৫ ফুট উচ্চতার এই টাওয়ার উদ্বোধন উপলক্ষে চরফ্যাশন উৎসবের শহরের পরিণত হয়েছে। এই টাওয়ারের স্বপ্নদ্রষ্টা ভোলা-৪ আসনের সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এর নামে ওই ওয়াচটাওয়ারের নাম করণ করা হয়েছে ‘জ্যাকব টাওয়ার’। রাষ্ট্রপতি আবদুল হামিদ এর আগমনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ব্যানার, ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা এলাকা।

‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধনের সময় রাষ্ট্রপতির সাথে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন , ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কিশোরগঞ্জে-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

পরে  রাষ্ট্রপতি চরফ্যাসন সরকারি টিবি স্কুল মাঠে এক সুধী সমাবেশে অংশ গ্রহণ করেন। সুধী সমাবেশে যোগ দিতে  সকাল থেকে চরফ্যাসন উপজেলা শহরের সরকারি ট্যাফনাল ব্যারেট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (টিবি স্কুল) মাঠে জনতার ভীর বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ওই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত