আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ছাত্রলীগের হামলা প্রসঙ্গ : নিজের বহিষ্কার চাইলেন ঢাবি শিক্ষক

ছাত্রলীগের হামলা প্রসঙ্গ : নিজের বহিষ্কার চাইলেন ঢাবি শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতিতে নিজের বহিষ্কার চেয়েছেন একজন সহযোগী অধ্যাপক। গত মঙ্গলবার উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই অবস্থান নিয়েছেন তিনি।

বহিষ্কার চাওয়া শিক্ষক তানজীম উদ্দিন খান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ান।

শুক্রবার ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে বামপন্থী নেতাকর্মীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এই কথা বলেছেন তানজীম।

সম্প্রতি দেশের বিভিন্ন্ বিশ্ববিদ্যালয় ও কলেজে প্রগতিশীল ছাত্রজোটের বিভিন্ন নেতাকর্মীর ওপর ছাত্রলীগের ‘হামলার’ বিচার দবিতে প্রগতিশীল ছাত্রজোট এই এক সংহতি সমাবেশের আয়োজন করে রাজু ভাস্কর্যের সামনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের কর্মসূচিতে মেয়েদের ‘যৌন নিপীড়নের’ অভিযোগের কোনো সুরাহা না করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া সমালোচনাও করেছেন তানজীম উদ্দিন খান।

এই সহযোগী অধ্যাপক বলেন, ‘আমি বহিরাগত, আমি সরকারের ক্ষমতার বলয়ের বাইরের লোক, তাই শুধু আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন, আমাকেও তাদের সাথে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করুন।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর কড়া সমালোচনা করে এই শিক্ষক বলেন, ‘তার মতো একজন মিথ্যুককে শুধু প্রক্টর থেকে নয় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা উচিত। কারণ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা তার নেই।’

সংহতি সমাবেশে বিভিন্ন বামপন্থী দলের শীর্ষ নেতারাও একাত্মতা জানান। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কঠোর সমালোচনা করেন।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যে জায়গাতে এসে দাঁড়িয়েছে এটা কেবল উদ্বেগের বিষয় নয়; এটা ক্রোধ এবং ক্ষোভের বিষয়।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের আচরণের সাথে পাকিস্তান আমলে স্বৈরশাসক আইয়ুব-মোনায়েমের চরিত্রের তুলনা করেন সিপিবি সভাপতি। আর ছাত্রলীগের সঙ্গে তুলনা করেন সে সময়ের পাকিস্তান শাসকগোষ্ঠীর অনুসারী ছাত্র সংগঠন এনএসএফের সঙ্গে।

সেলিম লেন, ‘যে ভিসির নিজের নিরাপত্তার অযুহাত দেখিয়ে তিনটা গেইটে তালা লাগিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হয় তার ভিসির দায়িত্বে থাকার কোনো অধিকার নেই।’

বাংলাদেশ সমাজতান্ত্রিক লের সাধারণ সম্পাক খালেকুজ্জামান বলেন, ‘ছাত্র সমাজকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।’

‘ যারা প্রগতির পথে আছে তাদের আচার-ব্যবহার কখনো নষ্ট হয় না। অন্যদিকে যারা নিজেদের প্রক্রিয়াশীল পথে পরিচালিত করে তাদের আচার-ব্যবহার দিন দিন ধ্বংস হয়ে যায়, যেমনটি হয়েছে বর্তমান ঢাবি প্রশাসন ও ছাত্রলীগের।’

গত ১৫ জুলাই সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে যাওয়া মেয়েদেরকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হয়রানি করেছেন অভিযোগ এনে নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আন্দোলনে নামে বামপন্থী শিক্ষার্থীরা।

আর ১৭ জানুয়ারি প্রক্টেরের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের পর ২৩ জানুয়ারি তারা উপাচার্য আখতারুজ্জামানের কার্যালয় ঘেরাও করতে যায়। ফটক ভেঙে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বেলা সোয়া ১২টা থেকে সোয়া তিনটা পর্যন্ত উপাচার্যকে ঘেরাও করে রাখার পর ঘটনাস্থলে উপস্থিত হয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরে দুই পক্ষে হাতাহাতি এবং সব শেষে ছাত্রলীগ নেতা-কর্মীরা রড দিয়ে বেদম পিটুনি দেয় বিক্ষোভকারীদের।

এই ঘটনার প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। সেই সঙ্গে বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।

অবশ্য এই হামলার পরদিন থেকে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে মাঠে নেমেছে ছাত্রলীগও। তারা উপাচার্যের কার্যালয় ভাঙচুর ও তার ওপর হামলায় জড়িত অভিযোগ এনে বামপন্থী বেশ কয়েকজন ছাত্র নেতার বহিষ্কারের দাবি জানাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে।

শুক্রবার প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে যোগ দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদও। তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করে, আতঙ্ক সৃষ্টি করে পাবলিক বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসী অবয়ারণ্য তৈরি করার চেষ্টা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্য শিক্ষকের ভূমিকা থেকে সরে গিয়ে একজন প্রশাসক, আমলা কিংবা একজন পুলিশ ক্যাডারের ভূমিকায় পরিণত হয়েছেন।’

‘উপাচার্য একজন শিক্ষকের ভূমিকায় নিজেদের অবস্থান ঠিক করলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হতো না।’

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সংহতি সমাবেশে আরো বক্তব্য রাখেন জ্যোতির্ময় বড়ুয়া, অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অভিনু কিবরিয়া, অধ্যাপক এম এম আকাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত