আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করলে জবাব দেয়া হবে : গয়েশ্বর রায়

খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করলে জবাব দেয়া হবে : গয়েশ্বর রায়

আদালত দিয়ে খালেদা জিয়ার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতে চাইলে তার জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় প্রসঙ্গে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভা ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের উপদেষ্টা নাছির উদ্দিন হাজারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গয়েশ্বর বলেন, সরকারকে জবাব দিতে গিয়ে হয়তো আমাদের সম্পত্তি হারানোর ভয় থাকতে পারে এবং জেলখানায় যাওয়ার ভয় থাকতে পারে। কিন্তু কিছু লোক কিছু দিন ভয় পান, সব লোক সব সময় ভয় পান না। সুতরাং ভয় দেখিয়ে কোনো লাভ হয় না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৮ ফেব্রুয়ারি নিয়ে যেটা আমরা আশঙ্কা করছি, নীতিবাচক কোন সিদ্ধান্ত সরকার কর্তৃক আদিষ্ট হয়ে যদি আদালত থেকে প্রকাশ পায়, তাহলে গণতন্ত্রবিহীন বর্তমান সরকারের পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, কোনো ঘটনা কারো জন্য বসে থাকে না। সময়ই বলে দেয় কে নেতৃত্ব দেবে এবং কারা রাজপথে থাকবে। আমরা আনুষ্ঠানিকভাবে কিছু করবো কি না এই ঘোষণা না দিলেও কোন কিছু যে ঘটবে না, এমন নিশ্চিয়তা আমরা দিতে পারি না!

বিএনপি ও খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখায় ষড়যন্ত্র চলছে- টকশোর এমন বক্তব্যে উল্লেখ করে গয়েশ্বর বলেন, এটাই সত্য। কারণ বিএনপির সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করার কোন সামর্থ নাই। যেটা ছিল, তা তারা হারিয়েছে। এই কারণে বিএনপির সাথে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।

বিএনপির নির্বাচনে যাওয়ার বিষয়ে তিনি বলে, আমরা তো নির্বাচনে যাবো। এ ব্যাপারে কোন সন্দেহ নাই। তবে নির্বাচন হতে হবে, নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে এবং যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে। সেই নির্বাচনে যাওয়ার জন্য এবং করার জন্য বিএনপি সদা প্রস্তুত।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত