আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার রায় ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত

খালেদা জিয়ার রায় ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের তারিখ ঘোষণার পর থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। নেতারা একে অপরের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছেন। মামলার রায়ে সরকারের হস্তক্ষেপ থাকতে পারে এমন আশঙ্কা থেকে উদ্বেগে রয়েছে বিএনপি। একই সাথে দলটি অন্যায় কিছু হলে রাজপথে প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। অপর দিকে সরকার এ রায় ঘিরে যেকোনো সহিংস পরিস্থিতি কঠোর হস্তে দমনের কথা ঘোষণা করেছে।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়। এক-এগারো সরকারের সময়ে দায়ের করা এ মামলায় খালেদা জিয়া, তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

জানা গেছে, মঙ্গলবার এ রায়ের বিষয়টি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে আর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে রাজপথে নামার। অন্য দিকে বিএনপিকে আরো কোণঠাসা করার পরিকল্পনা করছে ক্ষমতাসীনরা।

মামলার রায় নিয়ে শনিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন। আজ রোববার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে মামলা সম্পর্কিত বিষয়ে জোটগত সিদ্ধান্ত নেয়া হবে। ইতোমধ্যে রায়ে নেতিবাচক কিছু হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জানা গেছে, মামলার রায় নিয়ে উদ্বিগ্ন নন বেগম খালেদা জিয়া। মানসিকভাবে শক্ত অবস্থানে রয়েছেন তিনি।

দলীয় সূত্র মতে, রায়ের দিনক্ষণ নির্ধারণের পর ঢাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা সতর্ক অবস্থানে রয়েছেন। এর মধ্যে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা একাধিকবার বৈঠক করেছেন। অঙ্গসংগঠনের নেতারাও পৃথকভাবে বৈঠক করেছেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। সারা দেশে শান্তিপূর্ণ গণজমায়েতের নির্দেশ দেয়া হয়েছে। তবে রায় না দেখে কঠোর কোনো কর্মসূচিতে যাবে না দলটি। এ ইস্যুতে তৃতীয় পক্ষ যাতে ফায়দা নিতে না পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে দলটির হাইকমান্ড। রায় নিয়ে আইনি লড়াইয়েরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীরা প্রাথমিক কাজ শেষ করেছেন।

রায় নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে খালেদা জিয়াকে নির্বাচনে যেতে না দেয়ার ষড়যন্ত্র করছে সরকার। আর এটি করা হলে নির্বাচনের জন্য বিএনপি তৈরি হচ্ছিল, তা বাধাগ্রস্ত হবে। গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাজনৈতিক অঙ্গনে ফের অনিশ্চয়তা সৃষ্টি হবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নেতিবাচক রায় হলে তার পরিণতি হবে ভয়াবহ। বিএনপি ওই রায় নিয়ে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি দিক বা না দিক, কিছু যে ঘটবে না, সে নিশ্চয়তা দেয়া যায় না।

অন্য দিকে রায় নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সরকারি সূত্রগুলো জানায়, খালেদা জিয়ার মামলার রায় ঘিরে বিএনপিকে মাঠে নামার সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। তাই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে। পাশাপাশি আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠ দখলে রাখবে। ইতোমধ্যে সারা দেশে সাংগঠনিক সফর শুরু করেছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার রায় ঘিরে এ কর্মসূচি আরো জোরদার করা হবে।

রায় নিয়ে দুই দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে সঙ্ঘাতের আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহল।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত