আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভোলায় নতুন গ্যাসক্ষেত্র ‘ভোলা নর্থ-১’ এ গ্যাস পরীক্ষামূলক উত্তোলন ও অগ্নিসংযোগ

ভোলায় নতুন গ্যাসক্ষেত্র ‘ভোলা নর্থ-১’ এ গ্যাস পরীক্ষামূলক উত্তোলন ও অগ্নিসংযোগ

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের পর এবার আর একটি নতুন গ্যাসক্ষেত্র ভোলা নর্থ-১ এর পরীক্ষামূলক গ্যাস উত্তোলন এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আজ দুপুরে  বাপেক্সএর এমডি মো: নওশাদ ইসলামের উপস্থিতিতে আনুষ্ঠাকিভাবে  অগ্নিসংযোগ করা হয়। এটি হচ্ছে দেশের ২৭ তম এবং ভোলার ২য় গ্যাস ক্ষেত্র।
বাপেক্স কর্মকর্তা জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামে ভোলায় প্রথম শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিস্কার করা হয়। বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্রের আওতায় ৫টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে।  
বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে ৩৩ কিলোমিটার দূরবর্তী ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট সংলগ্ন মাঝির হাট গ্রামে ‘ভোলা নর্থ-১’ নামে সম্পূর্ণ নতুন একটি গ্যাসক্ষেত্র আবিস্কার করা হয়েছে। এই ক্ষেত্রে একটি কূপ খনন করা হয়েছে।গত ১৫ জানুয়ারি এই ক্ষেত্রে গ্যাস আবিস্কারের বিষয়টি করা হয়। ওই কূপে আজ পরীক্ষামূলক গ্যাস উত্তোলন এবং অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে এই গ্যাসক্ষেত্রে ৬০০ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে। যার বর্তমান মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা।
ভোলা জেলায় এ পর্যন্ত আবিষ্কৃত শাহবাজপুর এবং ভোলা নর্থ-১ নামের এই দুটি গ্যাসক্ষেত্রে মোট ১.৫ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকা।
বাপেক্স কর্মকর্তারা জানান, ভোলায় প্রচুর পরিমাণ গ্যাস রয়েছে এবং আরও বেশ কয়েকটি কূপ খনন করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত