আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বসানো হলো পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান

বসানো হলো পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান

পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যানটি বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুটি ৩০০ মিটার পর্যন্ত দৃশ্যমান হয়েছে।

২৮ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্প্যানটি বসানো হয়।

সেতু নির্মাণ সংশ্লিষ্ট একজন প্রকৌশলীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রকৌশলী জানান, এখন থেকে প্রতি মাসেই একাধিক স্প্যান বসানো সম্ভব হবে।

শনিবারের আগে নদীর প্রতিকূল অবস্থার কারণে স্প্যান বসানো যাচ্ছিল না। এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের জরিপকারী মীর ফারুক হোসেন বলেন, ‘১৫০ মিটারের স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয় শনিবার সকালে। নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে ভাসমান ক্রেনটি ৩ হাজার ১৪০ টন ওজনের ১৫০ মিটার দীর্ঘ স্প্যান নিয়ে স্থলে পৌঁছাতে পারছিল না।’

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর বসানো হয়েছিল এই সেতুর প্রথম স্প্যান। ওই সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্য দিয়েই সেতু নির্মাণের কার্যক্রম দৃশ্যমান হয়েছিল।

দেশের সবচেয়ে বড় এই সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বরে। আশা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে সেতু নির্মাণ সম্পন্ন হবে। এ জন্য আরও ৩৯টি স্প্যান বসাতে হবে, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। মোট ৪২টি কংক্রিটের পিলারের ওপর ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত