আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

অমর একুশের বইমেলা শুরু

অমর একুশের বইমেলা শুরু

শুরু হলো বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৮। উদ্বোধনী দিনেই অসংখ্য স্টলে কেনাবেচা শুরু হয়েছে। সন্ধ্যার পর মেলায় দশনার্থীর সংখ্যা বৃদ্ধি পায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলাঙ্গন ত্যাগ করার পর মেলার সবগুলো গেট খুলে দেয়া হয় দর্শকদের প্রবেশের জন্য। এরপর একাডেমি প্রাঙ্গনে এবং সোহরাওয়ার্দী উদ্যানে দর্শকরা ঢুকতে শুরু করে। সন্ধ্যার আগেই মেলাঙ্গনে দর্শণার্থীর ভিড় জমে যায়। বেশির ভাগ স্টলেই স্টল কর্মীরা বই গোছানোর কাজে ব্যস্ত থাকায় প্রথম দিনের কেনাবেচা খুব একটা জমেনি।

মেলা ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের বেশির ভাগ স্টল ও প্যাভিলিন প্রথম দিনেই খোলা হয়েছে। প্রচুর দর্শক স্টলে স্টলে ঘুরে বই পছন্দ করেছেন। বাংলা একাডেমির অভ্যন্তরে শিশু কর্নারসহ অধিকংশ স্টল চালু হয়েছে। বহেরা তলায় লিটল ম্যাগ কর্নার আগামীকাল খোলা হবে বলে একাডেমি থেকে জানানো হয়। সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলো দিয়ে ঢুকলে প্রথমেই বিভিন্ন প্যাভিলিয়ন। তারপর সারি সারি স্টল। এবার স্টলের সারি উদ্যানে স্বাধীনতা স্তম্ভের পুকুরের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। উদ্যানের এই স্তম্ভকেও এবার মেলার পরিসরে যুক্ত করা হয়েছে দর্শকদের সুবিধার জন্য। বাংলা একাডেমির ভেতরে বিভিন্ন প্রতিষ্ঠান ও বেশ কিছু প্রকাশকদের স্টল খোলা হয়েছে। পুকুরের উত্তর ও পূর্বপাশেও বিভিন্ন স্টল খোলা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত