আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে ১০ লাখ ৫৬ হাজার নিবন্ধিত রোহিঙ্গা

বাংলাদেশে ১০ লাখ ৫৬ হাজার নিবন্ধিত রোহিঙ্গা

বাংলাদেশে পালিয়ে আসা ১০ লাখ ৫৬ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। সেবা সপ্তাহের আয়োজন করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

মন্ত্রী বলেন, ‘এখনো রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ১০ লাখ ৫৬ হাজার রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন।’

‘রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ শুরু করে তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, আসতে দাও। আমরা যদি ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি তাহলে ওরাও খেতে পারবে। এরপর তিনি রোহিঙ্গাদের নিবন্ধনের নির্দেশনা দেন। আমরা তাদেরকে (রোহিঙ্গা) নিবন্ধনের উদ্যোগ নেই। পাসপোর্ট অফিস, বিজিবি, সেনাবাহিনী ও বেসামরিক লোকজনের সহযোগিতায় এ নিবন্ধন সম্পন্ন হচ্ছে,’ বলেন মন্ত্রী।

রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিলেও বাংলাদেশি ভিসায় অন্য কোনো দেশে যেতে পারবে না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

এদিকে ইমিগ্রেশন ও পাসপোর্টে আগের চেয়ে জটিলতা কমেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দ্রুত পাসপোর্ট সেবা পাওয়া নাগরিক অধিকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সব ধরনের জটিলতা কমিয়ে আনা হয়েছে। ভবিষ্যতে এ সেবা আরো সহজে দেওয়া সম্ভব হবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত