আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্রশ্নফাঁস : শিক্ষামন্ত্রীর অপসারণ দাবি সংসদে

প্রশ্নফাঁস : শিক্ষামন্ত্রীর অপসারণ দাবি সংসদে

প্রশ্নপত্র ফাঁস রোধ করতে না পারা ও সরকারি কর্মকর্তাদের ঘুষ নিতে ‘উৎসাহিত’ করার অভিযোগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অপসারণের দাবি উঠেছে জাতীয় সংসদে। সোমবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এ দাবি জানান। তার এই দাবির পর সংসদের বৈঠকে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই দাবি শুনেছেন, তিনি তার বিবেচনায় যেটুকু করা প্রয়োজন, জাতির স্বার্থে অবশ্যই তা করবেন।’

সোমবার সংসদে আইন প্রণয়ন কার্যক্রম শেষে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে কথা বলেন জাতীয় পার্টির এমপি জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, ‘প্রতিদিন পত্রিকায় দেখি, প্রশ্নপত্র ফাঁসের খবর। প্রশ্নপত্র ফাঁস মহামারী আকারে বিস্তার লাভ করছে। এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার বলা হয়েছিল, প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর আজকেই (সোমবার) ‘তুষার শুভ্র’ নামের একটি ফেসবুক আইডিতে বলা হয়েছে, তাদের কাছে প্রশ্নপত্র রয়েছে। এটা নিতে হলে এত টাকা দিতে হবে। বিষয়টি পত্রিকায়ও এসেছে। তাহলে এটা কেন হচ্ছে?’

জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অনেক উন্নতি হয়েছে। অনেক অর্জনও হয়েছে। কিন্তু আগামী প্রজন্মকে আমরা সত্যিকার শিক্ষায় শিক্ষিত করতে না পেরে কেবল সনদ দেওয়ার জন্য শিক্ষিত করি, তা হবে অর্থহীন। এই সনদধারী শিক্ষার্থীরা কিছুই পারবেন না।’ তিনি বলেন, ‘আমরা আগামী প্রজন্মকে দিয়ে জিডিটাল বাংলাদেশ গড়তে চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লাখ-লাখ শিক্ষার্থী বেরিয়ে আসছে, চাকরি পাচ্ছে না। এসব চাকরি-প্রার্থীরা বাংলা ও ইংরেজিতে চাকরির দরখাস্তও লিখতে পারে না। গোল্ডেন জিপিএ-প্রাপ্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। শিক্ষার গুণগত মান অর্জন করতে পারছি না। শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে। ছাত্ররা গোল্ডেন জিপিএ পেয়ে বেরিয়ে আসছে কিন্তু কিছুই পারে না। তারা বাংলা লিখতে পারে না, ইংরেজিও না। এই যদি পরিস্থিতি হয়, তাহলে আমরা কার কাছে দেশটি রেখে যাবো? প্রধানমন্ত্রী বা অন্যদের জায়গায় যারা আসবেন, তারা তো শিক্ষিত জনগোষ্ঠী হতে হবে।’

সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু বলেন, ‘‘শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে কর্মকর্তাদের বৈঠকে বলেছেন, ‘আপনারা ঘুষ খান, তবে সহনীয় পর্যায় খাবেন। আমিও ঘুষ খাই, অনেক মন্ত্রী ঘুষ খায়।‘ এটা বলার পরে উনি আর মন্ত্রী থাকতে পারেন? তিনি তো ঘুষকে উৎসাহিত করছেন। এই কথা যখন ছাত্ররা শুনবেন, মন্ত্রী ঘুষ খাওয়ার কথা বলছেন, তখন?  যখন মন্ত্রী ঘুষের কথা বলেন, তখন তার কথা তো আর কেউ শুনবেন না। তার সচিব শুনবেন না, কেউ শুনবে না। তাহলে কী করে কঠোরভাবে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করবেন, তা বোধগম্য নয়। তার একথা বলার পর ওই দিনই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা  উচিত ছিল।’’

বিরোধী দলীয় এই এমপি বলেন, ‘আমি দাবি করছি, অবিলম্বে শিক্ষামন্ত্রী তার ব্যর্থতা, দুর্নীতি, অনিয়মের দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করুন। না হয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, তাকে বরখাস্ত করে শিক্ষাখাতের উন্নতির জন্য গুণগুতমান বৃদ্ধি কতে আপনি নতুন মন্ত্রী নিয়োগ করুন। আমি আশা করবো, প্রধানমন্ত্রী এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত