আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২১ তম রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২১ তম রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার রাষ্ট্রপতি হলেন মো. আবদুল হামিদ। ৭ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) এক সংবাদ সস্মেলন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা  ২১ তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের নাম ঘোষণা করেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন জানায়, ৫ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মনোনয়নপত্র ছাড়া আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি।

৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই মনোনয়নপত্র জমা দেন।

২ ফেব্রুয়ারি নির্বাচন ভবনের সিইসি কার্যালয় থেকে মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ  আ স ম ফিরোজর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

দেশের ২০ তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৪ এপ্রিল। তিনি ২০১৩ সালের ২৪ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত