আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করতে চান নাহিদ, মানলেন না হাসিনা

তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করতে চান নাহিদ, মানলেন না হাসিনা

প্রশ্নফাঁস ও ঘুষ নিয়ে সম্প্রতি এক বক্তব্যের জেরে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করতে চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসমলাম নাহিদ। কিন্তু এতে সায় দিলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগের ইচ্ছার কথা জানান শিক্ষামন্ত্রী।

এ সময় নাহিদ প্রধানমন্ত্রীকে বলেন, এসএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে সমালোচনা করা হচ্ছে। নানা কথা হচ্ছে। তিনি চেষ্টা করে যাচ্ছেন। প্রতিদিনই নিত্য-নতুন উদ্যোগ নিচ্ছেন, নতুন নতুন কর্মপন্থা ঠিক করছেন। এখন এ অবস্থায় তার সরে যাওয়া উচিত বলে তিনি মনে করছেন।

তবে প্রধানমন্ত্রী এসব বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীকে না ভাবার পরামর্শ দিয়ে মন্ত্রণালয়ে অনিয়মে জড়িতদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন। তিনি শক্ত হাতে মন্ত্রণালয় সামলাতে বলেন। প্রয়োজনে আরও কঠোর হতে বলেন।

সার্বিক পরিস্থিতি আমি পর্যবেক্ষণ করছি-এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেছেন, ১০০ অর্জন আছে, দু’একটি ঘটনায় সর্ব অর্জন নষ্ট হতে দেয়া যাবে না। শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের কাজে কঠোর হোন। প্রশ্ন ফাঁসের মতো সরকারের মর্যাদাক্ষুন্নকারী তৎপরতার বিষয়ে যাতে সঠিক তথ্য জনগণের কাছে যায় তা নিশ্চিত করতে হবে।

পরে গণভবন থেকে বের হয়ে শিক্ষামন্ত্রী নিজ মন্ত্রণালয়ে যান। এরপরই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তনের আভাস দেন বলে জানিয়েছে মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র।

সর্বশেষ সোমবার জাতীয় সংসদেও তার পদত্যাগের দাবি ওঠে। প্রশ্নপত্র ফাঁস মহামারী আকার ধারণ করেছে মন্তব্য করে জাতীয় পার্টির এমপি জিয়া উদ্দিন আহমেদ বাবলু শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

এরপর মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রীর পক্ষে সাফাই গান চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য (এমপি) সামশুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘উনি (শিক্ষামন্ত্রী) সোজা-সরল মানুষ। উনাকে খালি পদত্যাগ করেন, পদত্যাগ করেন…পদত্যাগ করে কী করবে? পদত্যাগ করলে তো আরেকজনকে দেবে, আরেকজন দিলে তার মাধ্যমে হবে না, তা কি কেউ বলতে পারেন? বলতে পারেন না।’

এই সংসদ সদস্য আরও বলেন, ‘তিনি একা কী করবেন? তাকে বাদ দিয়ে আর কাউকে মন্ত্রী করলেই যে প্রশ্নপত্র ফাঁস হবে না, তা বলা যায় না।’

শিক্ষামন্ত্রীর নিচে যারা আছেন তাদের বিরুদ্ধে তদন্তের প্রস্তাব করে সামশুল হক বলেন, ‘শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমি বলব শিক্ষামন্ত্রী একজন কী করবেন? শিক্ষামন্ত্রীর নিচে যারা আছে তাদের নিয়ে তদন্ত চালান।’

এদিকে সোমবার সংসেদ দাবির ওঠার পরই নাহিদ দায়িত্ব ছেড়ে দেয়ার আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় পৌনে দুই ঘণ্টা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও শিক্ষা খাতের নানা বিষয়ে আলাপ করেন। এসময় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের অনিয়ম ও প্রশ্ন ফাঁস ঠেকাতে মন্ত্রীকে কড়া নির্দেশনা দেন।

এরপর দুপুর আড়াইটায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রুদ্ধতার বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একাই কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর বার্তা কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়ে বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সর্বোচ্চ কঠোরতা দেখাতে হবে। যে কোনো মূল্যে ফাঁসকারী চক্রকে ধরতে হবে।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ে রদবদল আনা হচ্ছে। অতিরিক্ত সচিবসহ প্রায় ডজন খানেক কর্মকর্তার ডেস্ক বদলসহ শিক্ষা দপ্তরগুলোয় বড় পরিবর্তন আনা হচ্ছে।

উল্লেখ্য, গতবছর প্রায় সব ধরনের পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পর এবার তা বন্ধে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তারপরও ‘বাংলা প্রথম পত্র’ ও দ্বিতীয়পত্রের পর ইংরেজি প্রথমপত্রের প্রশ্নও ফাঁস হয়েছে। পরীক্ষা শুরুর ঘণ্টা খানেক আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে উত্তরসহ প্রশ্ন ছড়িয়ে পড়ে। মূল প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

এদিকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ‘প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার’ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত রোববার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এ ঘোষণার পরেও প্রশ্ন ফাঁস ঠেকানো যায়নি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত