আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘আড়াই কোটি নিয়ে হুলস্থুল অথচ লক্ষ কোটি ব্যাংক থেকে চলে গেল, কী হয়েছে?'

‘আড়াই কোটি নিয়ে হুলস্থুল অথচ লক্ষ কোটি ব্যাংক থেকে চলে গেল, কী হয়েছে?'

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আড়াই কোটি টাকার দুর্নীতি কি হুলস্থুল ঘটিয়ে দিলো। অথচ লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেল। কী হয়েছে? ‘একটা মামলা নিয়ে এমন ঘটনা আমার জীবনেও দেখিনি। আমার জীবন একেবারে ছোট নয়।

নাগরিক ছাত্রঐক্যে আয়োজিত প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক গোলটেবিল বৈঠকে আজ জাতীয় প্রেসক্লাবের ভি আইপি লাউঞ্জে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অনেক বড় বড় মামলার ঘটনাও দেখেছি। রাষ্ট্রদ্রোহ মামলার কাগজপত্র ছাত্ররা ছিনতাই করে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা আপনারা জানেন। কিন্তু ৮ ফেব্রুয়ারি অবিস্মরণীয় একটি ঘটনা ঘটলো। একটি অঘোষিত সেমি কারফিউ টাইপের। এমনিতেই কয়েকদিন ধরে সরকারি দলের বিভিন্ন কথা-বার্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কথা-বার্তা মানুষের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছিল।

তিনি বলেন, আমাকে কেউ কেউ বলেছেন, পাকিস্তান আমলে ঢাকা যেমন ছিল, গতকাল ঢাকা তেমন ছিল। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের যিনি গর্ভনর তিনি বাহির থেকে ফিরে এসে পদত্যাগ করলেন। আমাদের সরকারের পক্ষ থেকে বলা হলো উনি (গর্ভনর) একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। উনি এটা পারেননি ঠেকাতে, তাই পদত্যাগ করেছেন। প্রশ্ন ফাঁসের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে প্রশ্ন তুলে মান্না বলেন, দুর্নীতিবাজাদের যখন শেয়ার কেলেঙ্কারী হয়েছিল, তখন অর্থমন্ত্রী বলেছিলেন আমাদের হাত অতো শক্তিশালী নয়, ওদের ধরতে পারবো। অর্থমন্ত্রীর হাতের পরেও যদি শক্তিশালী থাকেন তারা কারা। ওরাই কি প্রশ্নপত্র ফাঁসের মধ্যেও আছে। ব্যাংক সেক্টর শেষ হয়ে গেছে। অথচ দেশে উন্নয়নের বন্য বয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো তালুকের মতো হয়ে গেছে উল্লেখ করে মান্না বলেন, ‘যে যখন ক্ষমতায় থাকে, তখন সে সেটার দখলে নেয়। অন্যান্য দলের কিছু করার থাকে না। এখানে শিক্ষার্থীরা কিসের গণতন্ত্র শিখবে?’

খালেদা জিয়ার সাজা হয়ে যাবে এটা সবাই জানতো উল্লেখ করে মান্না বলেন, ‘আওয়ামী লীগের লোকজন নাটকও করতে পারে ভালো। আপনারা কি জানেন রায় কি হবে, উনি তো খালাসও পেতে পারেন। তিনি বলেন, ‘বন, জঙ্গল থেকে বেরিয়ে আপনি চাঁদ পর্যান্ত গেছেন এটাই শিক্ষা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত